Business Ideas During Festival: দীপাবলিতে মা লক্ষ্মীর কৃপা পেতে চান? শুরু করুন এই তিন ব্যবসা
Business Ideas During Festival: সামনেই নবরাত্রি। আর এরপরেই আলোর উৎসবের মেতে উঠবে গোটা দেশ। দিওয়ালি (Diwali) শুধু মিষ্টির আদান-প্রদান নয়, ব্যবসাতেও বড়সড় লেনদেন হয় এই সময়। তা সে ধনতেরস উপলক্ষে সোনা হোক কিংবা ঘর সাজানোর জিনিস।
কোনও নির্দিষ্ট শহরেই নয়, গোটা দেশজুড়েই কার্যত কোটি কোটি টাকার লেনদেন হয় এই সময়। আর এই সময় আপনিও যদি মোটা অঙ্কের রোজগার করতে চান তাহলে দারুণ ব্যবসার আইডিয়া (Business Ideas During Festival) রইল এই প্রতিবেদনে।

Business Ideas During Festival: ঘর সাজানোর জিনিস
দিওয়ালি (Diwali) মানেই আলোর উৎসব, অন্ধকারকে সরিয়ে নতুন ভাবে সবকিছুকে সাজিয়ে তোলা। আর তা সে কর্মস্থল হোক কিংবা বাড়ি। ফলে এই সময় আপনিও ঘর সাজানোর বিভিন্ন জিনিস বিক্রি করতে পারেন। এজন্যে খুবই কম বিনিয়োগ করতে হবে। তবে যে জিনিসটি বিক্রি করবেন তা যেন কোয়ালিটি এবং আকর্ষণীয় হয়। উৎসবের মরশুমে এই ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার (Business Ideas During Festival) করা সম্ভব।
Business Ideas During Festival: মিষ্টি-স্ন্যাকস বানান বাড়িতেই
উৎসবের দিনে মিষ্টি না হলে চলে! দুর্গাপুজো-নবরাত্রি দিন তো বটেই, দিওয়ালির দিনে মিষ্টি দেওয়া-নেওয়ার চল আছে। বাঙালির ঘরে তো বটে, অন্যান্যরাও মিষ্টিমুখ করান এই সময়। ফলে এই সময় বাড়িতেই মিষ্টি বানিয়ে মোটা অঙ্কের রোজগার করতে পারেন।
এক্ষেত্রে নুন্যতম ১০ হাজার টাকা বিনিয়োগ (Business Ideas During Festival) করতে হবে। মিষ্টির পাশাপাশি বিভিন্ন স্ন্যাকস যদি বানাতে পারেন তাহলে কথাই নেই। একেবারে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। উৎসবের মরশুমে এটা দারুণ একটা ব্যবসা।
Business Ideas During Festival: প্রদীপ এবং মোমবাতি বানান
দিওয়ালি মানেই আলোর উৎসব। গোটা দেশজুড়েই পালিত হয় আলোর উৎসব। এলইডি দিয়ে অনেকেই বাড়ি সাজান। কিন্তু বড় একটা অংশের মানুষ প্রদীপ এবং মোমবাতি দিয়েই ঘরের অন্ধকার কাটাতে ভালোবাসেন। তবে সারা বছর মাটির তৈরি প্রদীপ এবং মোমবাতির চাহিদা থাকে। ফলে এই ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন।
এজন্যে বিপুল পরিমান টাকা বিনিয়োগ করতে হবে না। খুব ছোট করে এই ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন এবং খোলা বাজারে এই মাটির তৈরি বিভিন্ন ধরনের প্রদীপ এবং মোমবাতির ভালো চাহিদা (Business Ideas During Festival) আছে।












Click it and Unblock the Notifications