Business Ideas Under Rs 5000: ঘরে বসে মোটা রোজগার গ্যারেন্টি! শুরু করুন এই তিন ব্যবসা
Business Ideas Under Rs 5000: উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে! আগামী দু'মাস ধরে চলবে বিভিন্ন ধরনের পুজো-উৎসব। আর উৎসব মানেই খরচ। মাসের শেষে পকেটে টান। সংসার চালাতে হিমশিম অবস্থা। আর তাই উৎসবের মরশুমে অনেকেই বাড়তি রোজগারের চেষ্টা করেন।
বিশেষ করে উৎসবের দিনগুলিতে বিভিন্ন ধরনের ব্যবসা (Business Ideas Under Rs 5000) করার চেষ্টা করেন। একেবারে অল্প বিনিয়োগ করে যাতে বেশি লাভ ঘরে তোলা যায় সেই চেষ্টা করেন। এমনই কিছু ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে যা করে মোটা লাভ ঘরে তুলতে পারেন। আর এই ব্যবসায় বিনিয়োগ ৫০০০ টাকারও (Business Ideas Under Rs 5000) কম।

- Business Ideas Under Rs 5000: ইকো-ফ্রেন্ডলি ব্যাগ
সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রিয় সরকার। ফলে কাগজ কিংবা কাপড়ের তৈরি বিভিন্ন ইকো-ফ্রেন্ডলি ব্যাগের (Eco Friendly Bags) চাহিদা বেড়েছে। এমনকি নিউজপেপার দিয়ে ব্যাগ বানিয়েও শুরু করতে পারেন ব্যবসা। একেবারে দেখতে ইউনিক হবে। শুধুমাত্র উৎসবের মরশুমে নয়, সারা বছরই এমন ব্যাগের চাহিদা আছে। অনলাইন কিংবা অফলাইনে বেশ চাহিদা আছে এই ইকো-ফ্রেন্ডলি ব্যাগে। ফলে একেবারে কম বিনিয়োগে এই ব্যবসা (Business Ideas Under Rs 5000) শুরু করতে পারেন।
- Business Ideas Under Rs 5000: আয়রনিং সার্ভিস
মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ (Business Ideas Under Rs 5000) করে শুরু করতে পারেন আয়রনিং সার্ভিস (Ironing Business)। আজকাল সবাই ব্যস্ত। সময় নেই হাতে। মেট্রো শহরগুলিতে আয়রনিং ব্যবসা স্টার্টআপ হিসাবে বেশ জনপ্রিয় হচ্ছে। আর সেখানে বেশ জনপ্রিয়ও হচ্ছে। আর তাই ছোট করে বাড়িতে শুরু করতেই পারেন আয়রনিং ব্যবসা। ইস্ত্রি, কাঁচা কিংবা পালিস সব করতে হবে। এই ব্যবসা করে মোটা অঙ্কে রোজগার একেবারে পাকা।
- Business Ideas Under Rs 5000: পেয়িং গেস্ট
টাকা কামানোর (Business Ideas Under Rs 5000) সবথেকে সহজ ব্যবসা হচ্ছে পেয়িং গেস্ট (Paying Guest)। এই ব্যবসায় বিনিয়োগ পাঁচ হাজার টাকারও কম। নিজের বাড়ির একটি ঘরে কয়েকজনের থাকা-শোয়ার ব্যবস্থা করা। আর তা করতে যা খরচ ওই টুকুই। কলেজ ছাত্র হোক কিংবা বেবসরকারি সংস্থা কর্মী পেয়িং গেস্ট থাকার জন্যে ঘর খোঁজেন। সেখানে সাশ্রয়ী ভাবে যদি সেই সুযোগ করে দিতে পারেন তাহলে মোটা রোজগার পাকা। এক্ষেত্রে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে।












Click it and Unblock the Notifications