SSY: মাত্র ২৫০ টাকায় নিশ্চিত করুন মেয়ের ভবিষ্যৎ! মিলবে 7.6 শতাংশ হিসাবে সুদ

কে না চায় তাঁর বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করতে! আর কন্যা হলে তো কথাই নেই। তবে আপনার আদরে লক্ষ্মীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সুকন্যা সমৃদ্ধি যোজনা দারুন (Sukanya samriddhi yojana-SSY) একটি স্কিম। যা ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল।

Sukanya samriddhi yojana: কে না চায় তাঁর বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করতে! আর কন্যা হলে তো কথাই নেই। তবে আপনার আদরে লক্ষ্মীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সুকন্যা সমৃদ্ধি যোজনা দারুন (Sukanya samriddhi yojana-SSY) একটি স্কিম। যা ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল। এটি সরকারের Small Savings Scheme।

এই যোজনার জমা করা টাকা সুরক্ষার সঙ্গে রিটার্ন পাওয়ার গ্যারেন্টি রয়েছে। আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা সুকন্যা সমৃদ্ধি যোজনায় করা বিনিয়োগেও পাওয়া যেতে পারে। এছাড়াও এরি যোজনাতে ম্যাচুরিটিতে পাওয়া টাকা একেবারে ট্যাক্স ফ্রি রয়েছে।

 15 বছরের জন্য টাকা জমা দিতে হবে।

15 বছরের জন্য টাকা জমা দিতে হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ সবদিক থেকেই লাভজনক একটি স্কিম। বাবা-মা সহজেই তাদের কন্যার শিক্ষা এবং বিয়ের খরচ এই স্কিমের মাধ্যমেই মেটাতে পারবেন। আর এই বিষয়টিকে মাথায় রেখেই এই স্কিম বানানো হয়েছে। এই স্কিমে মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এতে বছরে সর্বাধিক দেড় লাখ টাকা পর্যন্ত জমা করা যায়। অ্যাকাউন্টটি 10 ​​বছর বা তার কম বয়সী মেয়ে শিশুর অভিভাবক বা পিতামাতারা খুলতে পারেন। এই যোজনা ২১ বছরে ম্যাচুয়ার হয়ে থাকে। বিশেষ বিষয় হল অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে শুধুমাত্র 15 বছরের জন্য টাকা জমা দিতে হবে।

এই নিয়ম জানা খুবই জরুরি-

এই নিয়ম জানা খুবই জরুরি-

বর্তমান পরিস্থিতিতে Sukanya samriddhi যোজনাতে বছরে 7.6 শতাংশ হিসাবে সুদ পাওয়া যায়। এই স্কিমে প্রতি মাসের পাঁচ তারিখ থেকে শেষ তারিখের মধ্যে পাওয়া ন্যূনতম ব্যালেন্সে শুধুমাত্র সুদ দেওয়া হয়। যদি প্রত্যেক মাসের পাঁচ তারিখের আগে কিংবা পাঁচ তারিখ পর্যন্ত এই যোজনাতে বিনিয়োগ না করেন তাহলে সেই মাসের সুদ পাওউয়া যাবে না। ফলে পাঁচ তারিখের মধ্যে টাকা দিয়ে দিয়ে হবে। কোনও ভাবেই কিস্তি'র টাকা ফেল না হয় সেই বিষয়টি মাথায় রাখতে হবে উপভোক্তাকে। তবে ঠিক ভাবে সুদ পাওয়ার ক্ষেত্রে পাঁচ তারিখের আগে প্রিমিয়ামের টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয়।

কবে টাকা তোলা যাবে?

কবে টাকা তোলা যাবে?

এই যোজনার মাধ্যমে জমানো টাকা মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তোলা যাবে না। ১৮ বছরের পর এই স্কিমে জমানোর মোট টাকার ৫০ শতাংশ মাত্র তোলা যাবে। তবে মেয়ের ২১ বছর হলে যোজনার মোট টাকা তোলা যাবে। এক সঙ্গে কিংবা কিস্তিতেও এই যোজনার টাকা তোলা যাবে। তবে এই বছরে একবার টাকা তোলা যাবে। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কিস্তিতে টাকা তলা যাবে।

অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে-

অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে-

Sukanya samriddhi যোজনাতে একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হলে ভারতের যে কোনও জায়ুগাতে ট্রান্সফার করা যাবে। যদি অভিভাবকরা তাদের বাড়ি পরিবর্তনের নথি জমা দিতে পারেন তাহলে ফ্রিতেই অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে। তবে নথি না জমা দিলে ১০০ টাকা কাটয়া হবে বলে জানা যাচ্ছে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+