Triumph Speed T4 vs Speed 400: 'সবথেকে সস্তা'র বাইক লঞ্চ হল ভারতে! Royal Enfield-KTM একেবারে শিশু
Triumph Speed T4 vs Speed 400: সামনেই উৎসবের মরশুম (Festival Offers On Bike)। আর সে কথা মাথায় দুটি নতুন বাইক লঞ্চ করেছে। এর মধ্যে Triumph (Bikes) এর সবথেকে সস্তার বাইক 'Triumph Speed T4' রয়েছে।
বাজারে থাকা Speed 400 এর আবডেটেড ভার্সন। নতুন 'Triumph Speed T4' বাইকটিতে Speed 400 এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা আরও দারুণ রাইডের সুবিধা দেওয়া হবে। এছাড়াও নতুন একাধিক ফিচার দেওয়া হয়েছে।

'Triumph Speed T4' এর লুক অনেক বেশি সাধারণ। একনজরে দেখে নিন সস্তার এই বাইকের খুঁটিনাটি তথ্য-
- Triumph Speed T4 vs Speed 400: - এক নজরে ফিচার
Speed 400 এর তুলনায় Triumph Speed T4 বাইকটি অনেক ক্ষেত্রেই আলাদা। অনেকটা সস্তার টায়ার দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে MRF জেপার টায়ার এবং নন অ্যাডজাস্টেবল হেন্ড লিভার ব্যবহার করা হয়েছে। যেখানে Speed 400 এ Vredestian রেডিয়ল টায়ার দেওয়া হয়েছে। অ্যাডজাস্টেবল লিভারের সুবিধা পাওয়া সম্ভব। Triumph Speed T4 -এ সাধারণ গিয়ারশিফট এবং ব্রেক লিভার দেওয়া হয়েছে।
- Triumph Speed T4 vs Speed 400: - স্পেসিফিকেশন
Triumph Speed T4 সাধারণ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। দুটি বাইকেই 399cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। Triumph Speed T4 এ বেশি টর্কের সুবিধা আছে। ট্রায়াম্ফ-এর এই সস্তা বাইকটিতে ইঞ্জিনের শক্তি কিছুটা কম, তাই ট্র্যাকশন কন্ট্রোল ফিচার দেওয়া হয়নি। Triumph Speed T4 এ ৬ স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে।
- Triumph Speed T4 vs Speed 400: - দাম
Triumph (Bikes) এর সবথেকে সস্তার বাইক Speed T4। এই বাইকের এক্স শোরুম দাম 2.17 লাখ টাকা। অন্যদিকে আপডেটেড Speed 400 বাইকটির এক্স শোরুম দাম 2.40 লাখ টাকা। Speed 400 এর তুলনায় Triumph Speed T4 সুপার বাইকটি ২৩ হাজার টাকা সস্তা। ফলে আর কি এখনই বুক করে ফেলেন! কলকাতায় এই বাইকে দাম কিছুটা হবে। এই বিষয়ে আরও জানতে যে কোনও Triumph এর শোরুম কিংবা ডিলারের সঙ্গে কথা বলতে পারেন।
Experience the joy of a relaxed ride with the all-new Speed T4, available at ₹ 2 17 000/- Ex Showroom Delhi. For those who seek a spirited ride, meet the MY25 Speed 400, priced at ₹ 2 40 000/- Ex Showroom Delhi.
— TriumphIndiaOfficial (@IndiaTriumph) September 17, 2024
To know more, visit : https://t.co/Bdj31Evg4f pic.twitter.com/3khRd8wYqa
ভারতীয় বাজারে Triumph এর বাইকের সঙ্গে জোর টক্কর হয় Royal Enfield Guerrilla কিংবা KTM 390 Duke এর মতো বাইকের সঙ্গে। তবে পুজোয় নতুন বাইক কিনলে বেস্ট অপশন হতে পারে Triumph Speed T4।












Click it and Unblock the Notifications