Mahila Samman Saving Certificate 2023: মিলবে ২.৩২ লাখ! মহিলাদের জন্যে সবথেকে বড় স্কিম
Bank of Baroda: মহিলাদের আর্থিক ভাবে আরও মজবুত এবং মজবুত করতে চায় ব্যাঙ্ক অফ বরোদা। আর সেই লক্ষ্যেই নয়া যোজনা নিয়ে আসল ব্যাঙ্ক। আর সেটি হল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ( Mahila Samman Savings Certificate)।
নয়া এই যোজনার মাধ্যমে মহিলারা নানা ভাবে উপকৃত হবেন। শুধু তাই নয়, পোস্ট অফিসের সঙ্গে যৌথ ভাবে ইতিমধ্যে কাজ করছে কানারা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার ব্যাঙ্ক অফ বরোদা ( Bank of Baroda) দেশের তৃতীয় সরকারি ব্যাঙ্ক যা এই স্কিমে পোস্ট অফিসের সঙ্গে যৌথ ভাবে কাজ শুরু করল।

২০২৩-২৪ বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মহিলা এবং মেয়েদের জন্যে ছোট সেভিংস স্কিম যোজনা শুরু করার কথা বলেছিল। আর তার নাম Mahila Samman Savings Certificate। এটি একটি দু'বছরের স্কিম। এতে আপনি বার্ষিক ৭.৫% সুদ পাবেন। এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা জমা করা যায়।
- ৪০ শতাংশ টাকা তোলা যায়
এই স্কিমে একাধিক সুবিধা রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদায়, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম গ্রাহক এবং নন-গ্রাহক উভয়ই পেতে পারেন। অর্থাৎ যে কোনও মহিলাই ব্যাঙ্ক অফ বরোদাতে Mahila Samman Savings Certificate-এর জন্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
নয়া এই স্কিম আগামী ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত লাঘু থাকবে। ফলে এই স্কিমের মাধ্যমে মহিলা এবং মেয়রা ব্যাঙ্কে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করে ভাল সুদ পেতে পারবেন। সবথেকে বড় ব্যাপার অ্যাকাউন্ট খোলার এক বছর পর অ্যাকাউন্ট থেকে ৪০ শতানগশ টাকা তুলে নিতে পারবেন।
- সর্বোচ্চ ২ লাখ টাকা জমা করা যাবে
যদি কোনও মহিলা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটের মাধ্যমে ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুইরিটির সময় 2.32 লাখ টাকা পাওয়া যাবে। এই যোজনা এফডির মাধ্যমেই কাজ করে। এই স্কিম যদি খুলে সুবিধা পেতে চান তাহলে পোস্ট অফিস, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন।
- সময়ের আগেই বন্ধ করা যাবে-
পোস্ট অফিসের ওয়েবসাইটের মোতাবেক, যদি আপনি মনে করেন মহিলা সম্মান সেভিসংস সার্টিফিকেট সময়ের আগেই বন্ধ করে দিতে পারেন। যদিও অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে পরিবারের যে কেউ এই স্কিম বন্ধ করতে পারেন। নমিনি করেও রাখতে পারা যাবে।












Click it and Unblock the Notifications