Vespa Special Edition: তৈরি হবে মাত্র ১৪০ টাই! Vespa কিনতে হুড়োহুড়ি, কী এমন রয়েছে স্পেশাল এডিশনে
Vespa Special Edition: শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও Vespa বিশ্বাসযোগ্য অটো সংস্থা। মূলত ইটালিয়ান এই সংস্থা ( Italian luxury brand of scooters) বিশ্বে বহু দেশে নিজেদের জায়গা শক্ত করেছে। তেমনই ভারতেও বেশ জনপ্রিয় এই সংস্থা। দীর্ঘদিন OEM এর সঙ্গে সমঝোতায় ছিল এই সংস্থা।
কিন্তু গত এক দশক ধরে এটি একটি স্বাধীন কোম্পানি হিসেবে (Vespa Special Edition) কাজ করছে। Vespa এর মূল সংস্থা Piaggio বিশ্বব্যাপী 140 তম বার্ষিকী উদযাপন করছে।

- Vespa Special Edition: বুকিং শুরু
আর এই সময়কে মাথায় রেখে Piaggio Vespa এর একটি স্পেশাল এডিশন মডেল (Vespa Special Edition) করেছে। নয়া স্কুটারটির নাম 'Vespa 140th of Piaggio'। তবে এই স্পেশাল এডিশন সবার জন্য নয়। গোটা বিশ্বের জন্য ১৪০ ইউনিট প্রডিউস করবে সংস্থা। আগামী ১৮ এপ্রিল থেকে নয়া এডিশনের বুকিং শুরু হয়ে গিয়েছে। আজ ২১ এপ্রিল পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। 66 টি দেশের রাইডাররা এই স্কুটার নেওয়ার সুবিধা পাবেন।
- Vespa Special Edition: আকর্ষণীয় ডিজাইন
'Vespa 140th of Piaggio' তে ইউনিক বডি গ্রাফিক্স (Vespa Special Edition) দেওয়া হয়েছে। হোয়াইট পেন্টের সঙ্গে তিনটি আকর্ষণীয় রঙ দেওয়া হয়েছে। যা স্কুটারটির আকর্ষণ বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, স্পোর্টি এবং ইউথফুল লুক রয়েছে নয়া 'Vespa 140th of Piaggio' -তে। সংস্থার আশা, নতুন প্রজন্মের মধ্যে ঝড় তুলবে এই স্কুটার। পাশাপাশি এর পিছনের ফেন্ডারে '140' ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। সব মিলিয়ে Vespa ক্লাসিকের লুক দেওয়া হয়েছে। যেখানে মর্ডান এবং রেট্রো এলিমেন্টস সুন্দর ভাবে মেশানো হয়েছে।
- Vespa Special Edition: ফিচার
প্রকাশিত খবর অনুযায়ী, এর স্টাইলিং Vespa 300 300 GTV দ্বারা অনুপ্রাণিত। ফ্রন্টে সার্কুলার হ্যাডল্যাম্প, এপ্রনে লাগানো এন্টিগ্রেটেড টার্ন ইন্ডিকেটর্সের সঙ্গে পজিশন ল্যাম্প, সিঙ্গল পিস রেসিং সিট, সাইড ফেডারে এয়র ফিন এবং নীল রঙের অ্যালয় হুইল রিমস দেওয়া হয়েছে। নয়া এই ভাসপা স্কুটারে (Vespa Special Edition) সম্পূর্ণ LED ইল্যাউমিনেশন এবং সম্পূর্ণ ডিজিটাল সার্কুলার ইনস্ট্রুমেন্ট প্যানেলের মতো ফিচার রয়েছে। দেওয়া হয়েছে কি লেস স্টার্ট এবং স্টপ সিস্টেম। ব্লু-টুথ থেকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে 'Vespa 140th of Piaggio' স্কুটারে।
- Vespa Special Edition: শক্তিশালী ইঞ্জিন
Vespa 140th edition -এ 278cc এর সিঙ্গল সিলিন্ডার দেওয়া (Vespa Special Edition) হয়েছে। যা কিনা 4 স্ট্রোক, 4 বাল্প রয়েছে। 8,250 আরপিএমে 23.8 বিএইচপি পাওয়ার এবং 5.250 আরপিএমে 26 এনএমের পিকটর্ক দেয়। এতে CVT ওটোমেটিক গিয়ারবক্স দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications