সারা দেশে হুইস্কি বিক্রিতে দক্ষিণ ভারতের দাপট, শীর্ষে কর্নাটক

চলতি অর্থবর্ষে দেশজুড়ে হুইস্কি বিক্রিতে শীর্ষস্থানে দক্ষিণ ভারত। শিল্প সংস্থা সিআইএবিসি র রিপোর্ট অনুযায়ী, মোট আইএমএফএল বিক্রির ৫৮ শতাংশই এসেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে। এর মধ্যে একাই কর্নাটক দিয়েছে সর্বাধিক অবদান ১৭ শতাংশ।আন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি মিলে খরচ করেছে ২৩.১৮ কোটি কেস মদ, যা গোটা দেশের অর্ধেকেরও বেশি।

কর্নাটক সর্বাধিক ৬.৮৮ কোটি কেস আইএমএফএল খরচ করে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু (৬.৪৭ কোটি), আর তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে তেলেঙ্গানা (৩.৭১ কোটি) ও আন্ধ্রপ্রদেশ (৩.৫৫ কোটি)। কেরল রয়েছে সপ্তম স্থানে ২.২৯ কোটি কেস নিয়ে। পুদুচেরি যদিও ছোট বাজার, কিন্তু সেখানে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।অন্যদিকে, উত্তর ভারত থেকে এসেছে মোট বিক্রির ২০ শতাংশ। এর মধ্যে উত্তরপ্রদেশ ২.৫০ কোটি কেস বিক্রি করে শীর্ষে রয়েছে এবং জাতীয় স্তরে ষষ্ঠ স্থানে উঠেছে। রাজস্থান, দিল্লি ও হরিয়ানা যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে। পশ্চিম ভারতের হিসেব ১২ শতাংশ, যেখানে মহারাষ্ট্র ২.৭১ কোটি কেস বিক্রি করে পঞ্চম স্থানে রয়েছে।

পূর্ব ভারতে অবদান মাত্র ১০ শতাংশ, সেখানে শীর্ষে পশ্চিমবঙ্গ ১.৪৯ কোটি কেস বিক্রি করে অষ্টম স্থানে।তবে সামগ্রিকভাবে দেশের হুইস্কি বিক্রিতে প্রবৃদ্ধি খুব একটা হয়নি। চলতি অর্থবর্ষে আইএমএফএল হুইস্কির বিক্রি বেড়েছে মাত্র ১.৪ শতাংশ, মোট ৪০.১৭ কোটি কেস। আগের বছর এই সংখ্যা ছিল ৩৯.৬২ কোটি। সিআইএবিসি র মহাসচিব অনন্ত এস আয়ার জানিয়েছেন, গত বছরের প্রথম প্রান্তিক দুর্বল ছিল, কারণ সাধারণ নির্বাচন ও কয়েকটি রাজ্যের আবগারি নীতির সমস্যার প্রভাব পড়েছিল বিক্রিতে। তিনি আরও বলেন, প্রতিবছর আবগারি শুল্কের বৃদ্ধি ও নীতি পরিবর্তনের কারণে বিক্রি চাপে পড়ে।

আবার উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও আন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। প্রিমিয়াম ও লাক্সারি সেগমেন্টে বিশেষত হুইস্কির ক্ষেত্রে বাড়ছে চাহিদা। বিশেষজ্ঞদের মতে, ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হুইস্কি বাজার, যেখানে দিন দিন প্রিমিয়াম ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে। তবে উচ্চ কর, নীতি পরিবর্তন এবং কিছু রাজ্যে বকেয়া টাকা না মেটানোর মতো সমস্যাগুলি এখনও শিল্পকে চাপে ফেলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+