বাজেটের দিন থেকেই কাজ করবে না UPI পেমেন্ট! যদি না এখনই ... রইল বড় আপডেট

UPI transaction: গত কয়েক বছর ধরে ভারতে UPI পেমেন্ট ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। তবে আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে করতে পারবেন না UPI পেমেন্ট। চমকে গেলেন তো! অবাক হওয়ার কিছু নেই। গোটা বিষয়টি বিস্তারিত ভাবে আলোচনা করা হল এই প্রতিবেদনে। National Payments Corporation of India অর্থাৎ NPCI এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। জানা যাচ্ছে, যদি কেউ UPI অ্যাপ লেনদেন সংক্রান্ত আইডিতে স্পেশাল ক্যারেক্টার (যেমন- @, #, $) ব্যবহার করে থাকেন তাহলে সেই লেনদেন আর হবে না।

ভারতে এমন একাধিক অ্যাপ আছে যেখানে লেনদেন সংক্রান্ত আইডি দেওয়ার ক্ষেত্রে এমন স্পেশাল কিছু চিহ্নকে (Special Character) ব্যবহার করা হয়।। তবে, Paytm এবং Phonepe-এর মতো সবথেকে বেশি ব্যবহৃত হয় এই অ্যাপগুলির লেনদেন আইডিতে বিশেষ অক্ষর ব্যবহার হয় না।

upi

  • UPI transaction: আলফানিউমেরিক ব্যবহার হবে

NPCI সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশ অনুযায়ী সমস্ত UPI অ্যাপে লেনদেন সংক্রান্ত আইডিতে শুধুমাত্র আলফানিউমেরিক (অক্ষর এবং অঙ্ক) শব্দই (Alphanumericals) ব্যবহার করতে হবে। যদি তা মানা না হয় তাহলে আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না।

বন্ধ করে দেওয়া হবে লেনদেন। চলতি বছরের ৯ জানুয়ারি National Payments Corporation of India এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে স্পেশাল ক্যারেক্টর (Special Character) UPI অ্যাপের মাধ্যমে আর লেনদেন হবে না।

  • UPI transaction: কাজ করবে না অ্যাপ

যদি কোনও UPI অ্যাপ এই নিয়মকে না মানে তাহলে তা সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে। মূলত যে সমস্ত ব্যবসায়ীক ইউজার আছে তাদের জন্য এই নিয়ম লাগু। তবে এর প্রভাব সাধারণ মানুষের মধ্যেও পড়বে বলে আশঙ্কা। কিন্তু হঠাত এমন কেন সিদ্ধান্ত নেওয়া হল?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, NPCI আগেই সমস্ত UPI অ্যাপে এই সংক্রান্ত বদলের জন্য সময় দিয়েছিল। স্পষত জানিয়ে দিয়েছিল লেনদেন সংক্রান্ত আইডি ৩৫ ডিজিটের আলফানিউমেরিক (অক্ষর এবং অঙ্ক) শব্দে করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সিস্টেমে একটা বদল আনতে চাইছে National Payments Corporation of India। এছাড়াও অ্যাপকে ডুপ্লিকেট লেনদেন সংক্রান্ত আইডি থেকে বাঁচাতেই এই পদক্ষেপের পথে হাঁটা হচ্ছে বলেই দাবি। এছাড়াও লেনদেন ট্র্যাক করা অনেক সহজ হবে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+