ধনতেরাসে বিনিয়োগের পরিকল্পনা? রইল পোস্ট অফিসের কয়েকটি সেরা স্কিম
দেশ জুড়ে চলছে উৎসবের মরসুম। আর ধনতেরাস ও দীপাবলি উৎসবের মরসুমে দুই বড় উপাদান। এই ধনতেরাস ও দীপাবলিকে বিনিয়োগের জন্য খুব ভাল সময় বলে মনে করা হয়। কেউ সরাসরি অর্থ বিনিয়োগ করেন, কেউবা গয়নায় বিনিয়োগ করেন।
- যদি কেউ ধনতেরাসে বিনিয়োগের বিকল্পগুলি খুঁজে থাকেন, তাহলে তাঁকে পোস্ট অফিসের স্কিম সম্পর্কে এখানে বলা হচ্ছে, যেখানে বিনিয়োগে বড় আয় হতে পারে। যদি কেউ ধনতেরাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে তিনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে। সেখানেই ১৫ বছর পরে বড় আয় হতে পারে। পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার ৭.১ শতাংশ।

- পোস্ট অফিসে বিনিয়োগের বিকল্পের মধ্যে রয়েছে কিষাণ বিকাশ পত্র। এই স্কিমের অধীনে জমা করা টাকার ওপরে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমের অধীনে জমা করা টাকা ১১৫ মাসে দ্বিগুণ হয়।
- প্রবীণ নাগরিকরা যদি এই সময় বিনিয়োগের বিকল্প খোঁজেন তাহলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম উল্লেখযোগ্য। এই স্কিমের অধীনে একটি যৌথ অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
- যদি কেউ প্রতিমাসে বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম বড় বিকল্প হতে পারে। এই স্কিমের অধীনে প্রতি মাসে ১০০ টাকা থেকে তার গুণিতকে যে কোনও পরিমাণ বিনিয়োগ করা যেতে পারে। বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৬.৭ শতাংশ।
- মহিলা সম্মাণ সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে মহিলারা দু-বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগের সুবিধা পাচ্ছেন। যদি কেউ এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলেন তবে এই স্কিমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত হবে। এই প্রকল্পের অধীনে সরকার ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।












Click it and Unblock the Notifications