প্রবীণ নাগরিকদের জন্য কয়েকটি সেরা স্কিম! ৮.২ শতাংশ পর্যন্ত সুদ, রয়েছে কর ছাড়ের সুবিধা
প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা প্রদানের জন্য সরকারের অনেকগুলি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনে রয়েছে কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পও। এই স্কিমগুলি থেকে অবসর গ্রহণের পরে নিয়মিত আয় পাওয়া যেতে পারে।
প্রথমেই উল্লেখ করা যেতে পারে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের কথা। যা স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে। এই স্কিমের অধীনে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাওয়া যায়। এর সুদের হার ৮.২ শতাংশ, মেয়াদ পাঁচ বছর।

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। সুদের হার ৭.৪ শতাংশ, মেয়াদ ৫ বছর। এটি বিনিয়োগের ৫ বছর পর্যন্ত নিয়মিত আয়ের সুবিধা দেয়।
বয়স্ক নাগরিকরা সিনিয়র সিটিজেন এফডি স্কিমে বিনিয়োগ করতে পারেন। সব ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের প্রবীণ নাগরিকদের বিভিন্ন রকমের সুদের হারের সুবিধা দিয়ে থাকে।
রয়েছে প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা। প্রবীণ নাগরিকদের ৭.৪ শতাংশ পর্যন্ত সুদ দেয়। এই স্কিমের অধীনে সর্বনিম্ন ১.৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে কোনও কর ছাড় নেই। তবে এর অধীনে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। এই স্কিমে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবপং বার্ষিক ভিত্তিতে পেনশন পাওয়া যায়।
প্রয়োজন অনুযায়ী বয়স্ক নাগরিকরা উল্লিখিত স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমগুলি সরকার পরিচালিত। ফলে আয়ের গ্যারান্টি রয়েছে।
এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকরা তা থেকেও সুবিধা পেতে পারেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications