Best Business ideas for Women: ছবি তুলেও লাখে রোজগার! মহিলাদের সেরা তিনটি ব্যবসার খোঁজ এই প্রতিবেদনে
Best Business ideas for Women: আজকাল মহিলারাও ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। বিভিন্ন সেক্টরে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সব জায়গাতেই সফল মহিলারা। কিন্তু পরিস্থিতি এমনও আসে যখন বাড়িতেও সময় দিতে হয় মহিলাদের। হয়ে উঠতে দশভুজা। কিন্তু সময় বদলাচ্ছে।
বাড়িতে বসেও এখনও বহু কাজ কিংবা ব্যবসা করা সম্ভব। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির বড় ভূমিকা রয়েছে। এমন বেশ কিছু ব্যবসার আইডিয়া (Best Business ideas for Women) রইল এই প্রতিবেদনে যা করে মাসে মোটা অঙ্কের রোজগার সম্ভব।

- Best Business ideas for Women: কোচিং-ডান্সিং ক্লাস
বাড়িতে বসে মহিলারা কোচিং কিংবা ডান্সিং ক্লাস করাতে পারেন। এই কাজ করতে বেশি বিনিয়োগের (Best Business ideas for Women) প্রয়োজন হয় না। নুন্যতম ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই এই কাজ করা যেতে পারে।
তবে আপনি যা শেখাচ্ছেন তা সবাইকে জানানোটা প্রয়োজন আছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। বিভিন্ন ভাবে নিজের দক্ষতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। এমনকি ইউটিউবে নিজের ক্রিয়েটিভিকে তুলে ধরতে পারেন। তাতে ব্যবসা পেতে সুবিধা পাবেন।
- Best Business ideas for Women: সোশ্যাল মিডিয়া ম্যানেজার
কর্পোরেট সংস্থা হোক কিংবা পাড়ার ছোট দোকান! সবাই নিজের নিজের পেজ খুলে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। আর এই কাজ করতে বহু কর্পোরেট সংস্থা সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social media Manager) নিয়োগ করে। একজন সোশ্যাল মিডিয়া ম্যনেজারের কাজ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যাবতীয় বিষয় ডিল করা।
গ্রাহকদের কাছে সোশ্যালের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে কনটেন্ট তৈরি সবটাই এমন একজন আধিকারিক সামলান।
আর তা সবটাই করেন সোশ্যাল মিডিয়ার নিয়ম নীতি মেনে। অনেকেই আছেন এই (Best Business ideas for Women)কাজ করে মাসে মোটা অঙ্কের রোজগার করছেন। মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। তাও বাড়িতে বসেই। ফ্রিলান্স কিংবা ফুলটাইম এই কাজ করার সুযোগ রয়েছে।
- Best Business ideas for Women: ফটোগ্রাফি
বর্তমানে ফটোগ্রাফির (photography) চাহিদা বাড়ছে। বহু মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। পেশা হোক কিংবা নেশা, ছবি তুলে মোটা অঙ্কের রোজগার করছেন। এমনকি প্রি ওয়েডিং কিংবা অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকীর মতো ছোট্ট অনুষ্ঠানও মানুষ সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করছেন।
আর তা করে শুধু বিয়ের মরশুমেই অনেকে আছেন লাখ টাকা রোজগার করছেন। আর নেশা যদি ছবি তোলা হয় তাহলে মোবাইলে ছবি তুলেও টাকা রোজগার সম্ভব। সোশ্যাল মিডিয়ার একাধিক পেজ আছে যারা এমন ছবিকে গুরুত্ব দেয়।












Click it and Unblock the Notifications