ভাড়ায় নেওয়া দুটি কম্পিউটারে শুরু হয় সংস্থা! আজ ১০০ কোটিতে বর্ধমানের মেয়ের ব্যবসা
Successful Business Woman: লড়াই এবং লক্ষ্য স্থির থাকলে জীবনে নাকি সাফল্য আসবেই! আর সেই কথাই সত্যি করে দেখালেন বর্ধমানের মেয়ে Aunkita Nandi। একেবারেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সাধারণ ভাবেই বেড়ে ওঠা। এমনকি বাংলা মিডিয়ামেই পড়াশুনা। IIT কিংবা IIM- এর মতো জায়গাতে পড়াশুনার সুযোগ হয়নি তাঁর।
কিন্তু Aunkita-এর লক্ষ্য জীবনে এনে দিয়েছে সাফল্য। আর তাই আজ Tear 5-এর মতো সংস্থার মালকিন সে। যে সংস্থার বার্ষিক টার্নওভার ১০০ কোটি। শুধু তাই নয়, ১০০ জন কর্মী Aunkita Nandi-এর সংস্থায় কাজ করে। কিন্তু কীভাবে সম্ভব হল এত কিছু? ছোট বেলা থেকেই কিছু করে দেখানোর স্বপ্ন ছিল Aunkita Nandi-এর। কোনও দিন চাকরিতে বিশ্বাস করতেন না। উদ্যোগপতি হিসাবে জীবনে করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর সেই লক্ষ্য Aunkita Nandi-এর জীবনে সাফল্য এনে দিয়েছে।

সংস্থার অফিস বানিয়েছেন আমেরিকার ইন্ডিয়ানাতে। তবে জীবনে সফলতা আসাটা খুব একটা সহজ ছিল না অঙ্কিতার কাছে। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকেই বেড়ে ওঠা। বাবা সাধারণ একজন সাধারণ সরকারি কর্মচারী। হোম টাউন বর্ধমানে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা। কলেজে পড়াশুনা করতে করতেই অ্যানড্রোয়েড অ্যাপ বানানোর কাজ শুরু করে দিন Aunkita। আর তা বিক্রি করে মোটামুটি রোজগার শুরু করে দেন তিনি।
আর সেই কাজ সাধারণ ঘরের মেয়েটিকে তাঁর স্বপ্ন পূরনের দিকে ক্রমশ এগিয়ে দিতে থাকে। আর সেই সময়ে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে অঙ্কিতার জিন বুগেন বলে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। সে ফ্লোরিডার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আলাপচারিতায় বুগেনকে তাঁর সংস্থা তৈরির বিষয়ে বিস্তারিত জানান অঙ্কিতা। আর এরপরেই ২০১৫ সালে দুজনে মিলে একটি সংস্থা তৈরি করে। যদিও সেই সময়ে দুজনের কাছেই তেমন কোনও টাকা ছিল না।

পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দুইটি কম্পিউটার ভাড়া নিয়ে সংস্থার কাজ শুরু করেন তাঁরা। যদিও ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২১ সালে বিয়ে করেন Aunkita। অঙ্কিতার সংস্থা Tear 5 ২০২১ সালে ১০০ কোটির ব্যবসা করেছিল। আজ তাঁর সংস্থায় ১০০ জন অন্তত কর্মী কাজ করে। আমেরিকার পাশাপাশি কলকাতাতেও সংস্থার অফিস রয়েছে। সেখানেও বহু কর্মী কাজ করেন। এখনও পর্যন্ত সংস্থার কাছে ১৫০০ এরও বেশি কাস্টমার রয়েছে।
এই মুহূর্তে সংস্থার কাছে ২৫ টি সফটওয়্যার প্রোডাক্ট রয়েছে। Aunkita সংস্থা সাবস্ক্রিপশন বেসড মডেলের উপর কাজ করে থাকে। অর্থাৎ অন্যান্য সংস্থা তাঁদের সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে পারে। তবে বর্ধমানের মেয়ের এমন সাফল্যে গর্বিত গোটা বাংলা!












Click it and Unblock the Notifications