Small savings schemes: বিনিয়োগকারীদের জন্য বর্তমানে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কী কী?
Small savings schemes: আয়কর দফতরের দেওয়া ৩১ জুলাই সময়সীমার মধ্যে রেকর্ড সংখ্যক আইটিআর ফাইল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় ৭২ শতাংশ আইটিআর ফাইলকারী নতুন কর ব্যবস্থাকে বেছে নিয়েছেন। সেখানে পুরনো কর ব্যবস্থায় ৮০ সি ধারায় দেড় লক্ষ টাকা ছাড় তাদেরকে টলাতে পারেনি।
এই পরিস্থিতিতে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি সাধারণ মানুষের মধ্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি আর পছন্দ করছেন না? এব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ স্বল্প সঞ্চয়ে বিনিয়োগকারীরা পুরনো কর ব্যবস্থার সময় বিনিয়োগ করেছিলেন। সেই সময় তাঁরা কর জমা দিতে সুবিধা পাওয়ায় স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তারা নতুন কর ব্যবস্থা বেছে নিলে বেশিরভাগ স্বল্প সঞ্চয় প্রকল্প তাঁরা অপছন্দ করবেন।

- কর সাশ্রয়কারী বিনিয়োগ
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র, জাতীয় সঞ্চয় পত্র বা এনএসসি এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস-এর মতো স্বল্প সঞ্চয়গুলি বছরের পর বছর ধরে মধ্যবিত্ত করদাতাদের জন্য জনপ্রিয় কর সাশ্রয়কারী বিনিয়োগ।
- বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী
কিন্তু নতুন কর ব্যবস্থায় স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ পরিকল্পনায় কর ছাড়ের কোনও সুবিধা না থাকায় বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই প্রকল্পগুলির ওপরে প্রভাব পড়তে চলেছে।
- সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে ঘোষণা করা হয়
স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে থেকেছে। এইসব প্রকল্পে সাধারণ মানুষ ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করে থাকেন। কিন্তু পুরনো কর ব্যবস্থাতেই এক সুবিধা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পে ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হার ঘোষণা করে।
- কোন স্বল্প সঞ্চয়ে সুদের হার কত?
- পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট- বছরে ৪ শতাংশ
- পোস্ট অফিস টাইম ডিপোজিট-এক বছরে ৬.৯%, দুই বছরে ৭%, তিন বছরে ৭.১%, পাঁচ বছরে ৭.৫%
- পোস্ট অফিস এমআইএস- সুদের হার ৭.৪%
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৮.২%
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড-৭.১%
- এনএসসি-৭.৭%
- সুকন্যা সমৃদ্ধি ৮.২%
- অর্থার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সব থেকে বেশি সুদের হার ৮.২
অর্থাৎ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সব থেকে বেশি সুদ ৮.২ শতাংশ। তবে বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও ভাল রিটার্ন দিতে পারে। তবে স্বল্প সঞ্চয়ে বিনিয়োগে সব থেকে বড় সুবিধা হল বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত। এছাড়াও এগুলি তে আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের (পুরনো কর ব্যবস্থা) সুবিধা রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications