Small Savings Schemes: স্বল্প সঞ্চয়ে কাল থেকেই বাড়ছে সুদের হার, কোথায় টাকা রাখলে হবেন লাভবান?
Small Savings Schemes: স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যাঁরা টাকা রাখেন তাঁদের জন্য সুখবর। জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে কয়েকটি বাছাই স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
যদিও বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্প এই তালিকায় নাম তুলতে পারেনি। তাই কাল থেকে সুদের হার বৃদ্ধির আগে জেনে নিন, কোথায় টাকা রাখলে আপনি লাভবান হবেন?

বিভিন্ন প্রকল্পের সুদের হার ১০ থেকে ৩০ বেসিস পয়েন্ট অবধি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন হার কার্যকর হবে কাল থেকেই। ১ ও ২ বছর মেয়াদের ডিপোজিট স্কিমে সুদের হার ১০ শতাংশ বাড়ানো হয়েছে। ৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির পরিমাণ ৩০ বেসিস পয়েন্ট।
এর ফলে ১ বছর মেয়াদের সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার বেড়ে হচ্ছে ৬.৯ শতাংশ। ২ বছরের মেয়াদের ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়ে ৭ শতাংশ করা হলো আগামী ত্রৈমাসিকের জন্য। ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার বেড়ে হচ্ছে সাড়ে শতাংশ।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি, কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন স্কিম ও সুকন্যা সমৃদ্ধির সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যান্য বিনিয়োগের তুলনায় বেশি সুদের হার থাকায় অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে স্বল্প সঞ্চয়ে বিনিয়োগের পথেই হাঁটেন বহু মানুষ।
সমাজের বিভিন্ন অংশের ভিন্নধর্মী চাহিদার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প চালু করেছে। শিশু, কন্যাসন্তান থেকে প্রবীণ নাগরিক, কম আয়ের মানুষজনের জন্য নানাবিধ প্রকল্প রয়েছে। যদিও ক্রমান্বয়ে সুদের হার কমায় সমস্যায় পড়েছেন মূলত মধ্যবিত্ত ও গরিবরা। নতুন ঘোষণায় যে সুদের হার বাড়ানো হলো তা আগের ত্রৈমাসিকের (৭০ বেসিস পয়েন্ট) চেয়ে কম।

শেষ দুটি ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এনএসসি, কেভিপি, মান্থলি ইনকাম সেভিংস স্কিম-সহ পোস্ট অফিসের টাইম ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল। কিন্তু এবার বাড়ানো হলে বাছাই কয়েকটি প্রকল্পে।












Click it and Unblock the Notifications