Small Business Ideas: মোমবাতির ব্যবসা শুরু করে মোটা অঙ্কের লাভ! রইল সমস্ত খুঁটিনাটি তথ্য
Small Business Ideas: ছোট হচ্ছে চাকরির বাজার! স্টার্টআপগুলিকে নানা ভাবে উৎসাহ দিচ্ছে সরকার। ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নানা যোজনাও নিয়ে এসেছে। আর তাতে উপকৃত হয়ে অনেকই ব্যবসা শুরু করছেন। যদিও আপনিও ব্যবসা করার স্বপ্ন দেখেন তাহলে লোন নিয়ে তা করতেই পারেন।
কিন্তু কি ব্যবসা (Small Business Ideas) শুরু করবেন? প্রতিযোগিতার বাজারে সব জায়গাতেই বাড়ছে চ্যালেঞ্জ। তবে অল্প বিনিয়োগ ( investment ) করে মোটা অঙ্কের রোজগার করতে চাইলে শুরু করতে পারে মোমবাতির ব্যবসা (Candle Business)! পুজো হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান! এর সঙ্গে তো রয়েছে তো লোডশেডিং। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সারা বছরই মোমবাতির চাহিদা (Candle Business) রয়েছে। এই অবস্থায় মোমবাতির ব্যবসা শুরু করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। কিন্তু কীভাবে? এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে আলোচনা করা হল।

মোমবাতির ব্যবসাতে কত টাকা বিনিয়োগ
মোমবাতির ব্যবসা খুব অল্প বিনিয়োগেই ( Candle Business Investment) শুরু করা যেতে পারে। তবে নুন্যতম কিছু জিনিস প্রয়োজন এই ব্যবসা (Small Business Ideas) শুরু করার ক্ষেত্রে। যেমন মেশিন এবং কাঁচামাল। নুন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারেন। তবে ধীরে ধীরে এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বিভিন্ন দাম এবং কোয়ালিটির মেশিন রয়েছে। কোনটা নেবেন সেই সিদ্ধান্ত অবশ্য নিতে হবে আপনাকেই। তবে বাড়িতেই এই ব্যবসা শুরু করতে পারেন। এজন্যে বড় কারখানার প্রয়োজন নেই।

মোমবাতি তৈরির উপকরণ কি প্রয়োজন?
New Desing Candle এর চাহিদা ব্যাপক ভাবে বাড়ছে। বিশেষ করে দিওয়ালির সময় নানারকম ডিজাইনের মোমবাতি ব্যাপক ভাবে বিক্রি হয়। অনলাইনে ( Candle Business) এই সমস্ত মোমবাতির তৈরির ছাঁচ পেয়ে যাবেন। এমনকি মেশিনের মাধ্যমেও বিভিন্ন ধরনের মোমবাতি তৈরির ছাঁচ তৈরি করা যেতে পারে। এছাড়াও মোম, সুতো, রঙ, এসেনশিয়াল অয়েল সেগুলি কিনতে হবে। তবে তা পাইকারি মার্কেট থেকে কিনলেও (Small Business Ideas) অনেক সস্তা পাওয়া যায়।

মোমবাতি ব্যবসার রেজিস্ট্রেশন কীভাবে করবেন?
মোমবাতি ( Candle Business) তৈরি করলেই তো হবে না! তা বিক্রি করতে হবে। আর সেজন্যে একটি পথ ধরে এগোতে হবে। সবার আগে তাই Candle Making Business Registration করে ফেলতে হবে। প্রথম থেকে register করে ব্যবসা শুরু করলে নানা ভাবে সরকার আর্থিক সুবিধাও দিয়ে থাকে। এমনকি ব্যাঙ্ক থেকে Business Loan পাওয়া অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু কীভাবে করবেন রেজিস্ট্রেশন? প্রথমেই একটি shop license নিয়ে নিতে হবে। এরপর সরকারের MSME ওয়েবসাইটে register করে Govt Scheme এর সুবিধা নিতে পারবেন।
Candle Business: কোথায় বিক্রি করবেন?
খোলা বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে মোমবাতির। ফলে বড় বাজারে বিভিন্ন দোকানে মোমবাতি বিক্রি করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এছাড়াও অনলাইনে বিভিন্ন ই-কর্মাস সাইট খুলেও তা বিক্রি করা যেতে পারে। পাশাপাশি হোয়াটস অ্যাপ কিংবা ফেসবুকের মাধ্যমেই বিভিন্ন ডিজাইনের মোমবাতি বিক্রি করা যাবে।












Click it and Unblock the Notifications