Small Business Ideas: একেবারে অল্প পুঁজিতে শুরু করা যাবে এই ব্যবসাগুলি! লাভ গুণে শেষ হবে না
Small Business Ideas: ব্যবসায় উৎসাহ দিচ্ছে সরকার! বিশেষ করে স্টার্টআপগুলিকে নানা ভাবে সাহায্য করছে সরকার। লোন পাওয়া থেকে শুরু করে একাধিক যোজনা নিয়ে আসা হয়েছে। আর এই সমস্ত যোজনার মাধ্যমে সুবিধাও পাচ্ছে স্টার্টআপগুলি।
তবে ব্যবসা শুরু করলেই তো হবে না! কীভাবে কোথা থেকে শুরু করবেন তা জানাটা জরুরি। তবে পুঁজি যদি কম থাকে তাহলে বাড়িতে বসেই প্রথম ব্যবসা শুরু করা যেতে পারে। অনেকেই রয়েছেন যারা বাড়িতে বসে কম বিনিয়োগে মোটা অঙ্কের রোজগার করছেন। এমনই কিছু ব্যবসার খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে। যার মাধ্যমে একেবারে কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

এই পাঁচটি ব্যবসাতে কম বিনিয়োগে মোটা লাভের সুবিধা
মোমবাতির ব্যবসা
একেবারে অল্প বিনিয়োগে যে কেউ শুরু করতে পারেন মোমবাতির ব্যবসা (Candle Business) । মাত্র ১০ কিংবা ২০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা করা যেতে পারে। পুজো হোক কিংবা জন্মদিন বা অনুষ্ঠানে মোমবারতির চাহিদা আছে। বিশেষ করে যেভাবে ফলে একেবারে অল্প বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। খুবই ছোট জায়গা কিংবা বাড়ির কোনও ঘরে বসেই মোমবাতির ব্যবসা শুরু করে দিতে পারেন।
মোবাইল সহ কম্পিউটার সারানোর ব্যবসা
ডিজিটালাইজেশনের যুগ! সবার হাতেই আজ স্মার্টফোন। ফ্যাশন নয়, স্মার্টফোন এখন মানুষের প্রয়োজন। কিন্তু হঠাত করেই খারাপ হয়ে গেলেই তা বিপদ। এই অবস্থায় মোবাইল সার্ভিস সেন্টার (Mobile Repairing Service) খুলে শুরু করতে পারেন ব্যবসা। বাড়িতে বসেই এই কাজ করা যেতে পারে। এর সঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন গ্যাজেট (Computer Repairing Service) সারানো যায় তাহলে মোটা অঙ্কের টাকা রোজগার কোনও ব্যাপার নয়। সারাবছরই কাজ পাওয়া যায়।

Grocery Business: মুদির দোকান
সারা বছরই সংসার চালাতে গেলে বিভিন্ন স্টেশনারি (How To Start Grocery Business) জিনিসের চাহিদা আছে। বিশেষ করে চাল-ডাল-আটার মতো জিনিসের চাহিদা রয়েছে। ফলে মুদির দোকান খুলেও ব্যবসা শুরু করা যেতে পারে। বাড়িতে যদি জায়গা থাকে ভালো না হলে ছোট কোনও দোকান ঘর ভাড়া নিয়েও কাজ শুরু করতে পারেন। এজন্যে খুব একটা বিনিয়োগ করতে হবে না। একেবারে অল্প পুঁজি দিয়েই শুরু করা যাবে।
জামা-কাপড়ের ব্যবসা
সামনেই পুজো। পুজোর দু'তিন মাস আগে থেকেই কেনাকাটার (Garments Business) একটা ঝোঁক পড়ে যায় সাধারণ মানুষের। আর এই সময় শাড়ি কিংবা জামা কাপড়ের ব্যবসা শুরু করতেই পারেন। একেবারে নিজস্ব ঘরেই এই ব্যাবসা করা যেতে পারে। এজন্যে সোস্যাল মিডিয়া নানা ভাবে সাহায্য করতে পারে আপনাকে। তবে প্রতিযোগিতার বাজারে শুরু শাড়ি রাখলে হবে না। বিভিন্ন জামা-কাপড় রেখেও ব্যবসা শুরু করুন।

রঙিন মাছের ব্যবসা
রঙিন মাছের চাহিদা রয়েছে। অনেকেই রঙ বে রঙের মাছ (Aquarium Fish Business At Home) অ্যাকিউরিয়ামে রাখেন। কেউ শখে কিংবা সাজাতে রাখেন। শুধু বাড়িতেই নয়, বিভিন্ন হোটেল সাজাতে থাকে মাছ। তবে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কারুকার্য করা যাচ্ছে অ্যাকিউরিয়ামে। যা করতে মোটা অঙ্কের খরচ। ফলে বাড়ির ছোট ট্যাঙ্কে মাত্র কম বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। এজন্যে বিভিন্ন সংস্থা সাহায্য করে থাকে।












Click it and Unblock the Notifications