Small Business Idea: অ্যালোভেরা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে মোটা অঙ্কের রোজগার! কীভাবে করবেন?

Small Business Idea: নতুন প্রজন্মের অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছে! ছোট ছোট স্টার্টআপ তৈরি করে নিজের পা দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বাড়ছে। আর এই অবস্থায় ব্যবসা করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

কিন্তু এখনও বহু লাভজনক ব্যবসা রয়েছে যেখানে কম পুঁজি বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। আজ তেমনই একটি ব্যবসার হদিস রইল এই প্রতিবেদনে।

 Aloevera

অ্যালোভেরা ফার্মিং করে মোটা অঙ্কের রোজগার করুন

সারাবছরই অ্যালোভেরার (Aloe Vera Farming) যথেষ্ট চাহিদা রয়েছে। সৌন্দর্য বাড়ানোই হোক (Aloe Vera Gel) কিংবা শরীর সুস্থ রাখার প্রয়োজনে অনেকেই অ্যালোভেরার জুশ খেয়ে থাকেন। বিভিন্ন ক্রিম কিংবা জুশ বানাতে বিভিন্ন সংস্থার কাছে অ্যালোভেরার যথেষ্ট চাহিদা রয়েছে। খাদ্য উদ্যোগ থেকে ফার্মা সংস্থাতে অ্যালোভেরার যথেষ্ট চাহিদা রয়েছে। এই অবস্থায় অ্যালোভেরা ফার্মিং কিংবা Aloe Vera Gel তৈরির অ্যালোভেরা ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতেই পারেন।

 Aloevera

মাত্র ২.৪৮ লাখ টাকা বিনিয়োগে শুরু করুন ব্যবসা

একেবারে ছোট জায়গাতে এই ব্যবসা (Small Business Idea) শুরু করা যেতে পারে। খাদি এবং গ্রামদ্যোগ আয়োগ (Khadi and Village Industries Commission) এর একটি রিপোর্ট বলছে, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে (Aloe Vera Farming) প্রজেক্ট কোস্ট প্রায় ২৫ লাখ। কিন্তু এই ব্যবসার জন্যে আপনাকে শুধুই ২.৪৮ লাখ টাকা ঢালার প্রয়োজন রয়েছে। বাকি টাকার জন্যে ব্যাঙ্ক থেকে মুদ্রা লোন নিতে পারেন। মুদ্রা লোনের মাধ্যমে প্রায় ১৯ .৩৫ লক্ষ টাকার টার্ন লোন পাওয়া যাবে। এবং ব্যাংকিং ক্যাপিটালের জন্যে তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থায়নের সুবিধা রয়েছে।

Small Business Idea: জরুরি তথ্য

এই ব্যবসা (Aloe Vera Farming) শুরু করার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। যেমন প্রথমেই GST রেজিস্ট্রেশন করে নিতে হবে। উদ্যোগ আধার রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। প্রজেক্টের একটি ব্র্যান্ড নাম এবং ট্রেডমার্ক তৈরি করতে হবে। আর তা করে এই ব্যবসা শুরু করা যেতে পারে।

 Aloevera

১৩ লাখ টাকা পর্যন্ত লাভের মুখে দেখার সুযোগ

এই ব্যবসার মোটা অঙ্কের লাভ নিশ্চিত। এমনকি প্রথমমাসেই তিন লাখ টাকা রোজগার কোনও ব্যাপার নয় বলা হচ্ছে। এমনকি ১৩ লাখ টাকা পর্যন্ত লাভ ঘরে তুলতে পারবেন এই ব্যবসাতে। শুধু দেশেই নয়, গ্লোবাল মার্কেট ধীরে ধীরে বড় হচ্ছে। বিশ্বেও চাহিদা বাড়ছে অ্যালোভেরা ব্যবসাতে। ফলে অ্যালোভেরা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+