Small Business Idea: সরকারের টাকায় শুরু করুন এই ব্যবসা! মাসে এক লাখ টাকা রোজগার নিশ্চিত
Business Idea: মূল্যবৃদ্ধি কোপে সাধারণ মানুষ! সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় চাকরির পাশাপাশি সবাই কিছু করতে চায়। আর তা ব্যবসা ছাড়া আর কি হতে পারে! কিন্তু ভাবলেই তো হবে না।
প্রতিযোগিতার বাজারে কোনও ব্যবসা ( Small Business Idea) শুরু করলে মোটা রোজগার সম্ভব তা আগে ঠিক করতে হবে। সঙ্গে বিনিয়োগের অঙ্ক যাতে কম হয় সেটিও নিশ্চিত করতে হবে। এই অবস্থায় একেবারে কম পুঁজিতে দারুন একটি ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে

Small Business Idea: কাঠের ফার্নিচার তৈরির ব্যবসা
এখন মানুষ অনেক বেশি শৌখিন! সুন্দর করে ঘর গোছাতে ভালোবাসেন। আর ঘর গোছাতে নানা রকম কাঠের আসবাব তৈরি করান। বর্তমানে মর্ডান ফার্নিচারের চাহিদা বেড়েছে। এই অবস্থায় কাঠের ব্যবসা (Wooden Furniture Business) শুরু করতেই পারেন। সবথেকে বড় ব্যাপার কেন্দ্রীয় সরকার এই ব্যবসা শুরু করতে লোন দিয়ে থাকে। ফলে এই লোনের সাহায্যে এই ব্যবসা খুব সুন্দরভাবে শুরু করতেই পারেন। খুবই কম পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায়।
Small Business Idea: ব্যবসা শুরু করতে কত পুঁজি বিনিয়োগ করতে হবে
এই ব্যবসা (Wooden Furniture Business) খুব ছোট থেকে শুরু করা যেতে পারে। তবে বড় ভাবে জদি ভাবতে চান তাহলে সরকারের মুদ্রা স্কিমের মাধ্যমে ব্যাঙ্ক থেকে লোন পেতে পারেন। সহজ কিস্তিতে এই লোন পাওয়া যায়। সরকার থেকে ৭০ থেকে ৮০ শতাংশ লোন এই ব্যবসা শুরু করতে পেতে পারেন। তবে ছোট করে ভাবলে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করতে পারেন। এমনকি নিজের বাড়িতেই বড় জায়গা থাকলে এই কাজ সহজেই করতে পারেন।
Small Business Idea: কত টাকা রোজগার সম্ভব এই ব্যবসা থেকে
সব ব্যবসার ক্ষেত্রেই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কাঠের ব্যবসার (Wooden Furniture Business) ক্ষেত্রে ভালো কাজ জানাটা খুবই প্রয়োজন। বিশ্বাস এবং ভালো কাজ করতে পারলে ব্যবসার অভাব হবে না। মাসে এক লাখ টাকা রোজগার করাটা কোনও ব্যাপারই নয়। খুব ছোট করে শুরু করলেও সব কিছু খরচ সরিয়ে মাসে ৫০ থেকে ৬০ হাজার রোজগার উঠে আসবেই। দেরি না করে এখনই এই ব্যবসা শুরু করুন। মোটা মুনাফা ঘরে তুলুন।












Click it and Unblock the Notifications