ভারতে আকাশ ছোঁয়া জ্বালানির ব্যবহার! নির্বাচনের আগের বছরে মোদীর জয়, বলছেন বিশ্লেষকরা

মার্চে ভারতের জ্বালানির ব্যবহার সর্বোচ্চ কের্ড ছুঁয়েছে। এই জ্বালানির ব্যবহার বৃদ্ধি শক্তিশালী অর্থনৈতিক সূচক হিসেবে দেখা হয় বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, জ্বালানির বছরে পাঁচ শতাংশ করে বাড়ছে। বর্তমানে যা প্রতিদিন ৪.৮৩ মিলিয়ন ব্যারেল। এজনের নিরিখে যা ২০.৫ মিলিয়ন টনের সমান।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জ্বালানির এই ব্যবহার বৃদ্ধি ভারতের আর্থিক বৃদ্ধির প্রতিফলন। এছাড়াও তা পরিকাঠামো নির্মাণের গতিকেও প্রতিফলিত করেছে।

জ্বালানি পেট্রোল পাম্প

প্রকাশিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির থেকে বিটুমিনের বিক্রি বেড়েছে ১৬.৫ শতাংশ। বিমানের জ্বালানির বিক্রি ১০.৪ শতাংশ বেড়ে প্রতিদিন ০.৬৯ মিলিয়ন টন হয়েছে। ডিজেলের বিক্রি ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭.৮০ মিলিয়ন টন হয়েছে। মার্চে পেট্রোল বিক্রি ৬. শতাংশ বেড়ে ৩.১ মিলিয়ন টন হয়েছে। রান্নার গ্যাসের ব্যবহার ২.৭ শতাংশ কমে ২.৪১ মিলিয়ন টন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ব্যবহার বৃদ্ধির অর্থ হল, যেমন পরিকাঠামো তৈরি হচ্ছে, আবার তার চাহিদাও রয়েছে। নির্বাচনের আগের বছরে এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা বলছেন, পরিকাঠামের ওপরে সরকারের ব্যয় বৃদ্ধি সামগ্রিকভাবে সরকারের জ্বালানি ব্যবহার বৃদ্ধির কারণ হতে পারে।

নরেন্দ্র মোদী

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২৪ সালের বাজেটে মূলধন ব্যয় ৩৭.৪ শতাংশ বৃদ্ধি করে ৭.২৮ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ১০ লক্ষ কোটি চাকা করার কথা জানিয়েছিলেন।

উল্লেখ করা প্রয়োজন ২০২০-তে কোভিড সংক্রমণ শুরু হওয়ার পরে দেশে লকডাউন শুরু হয় মার্চের শেষ সপ্তাহ থেকে। যার জেরে ওই বছরের মার্চে জ্বালানির খরচ ১৭.৮ শতাংশ হ্রাস পায়। ২০১৯-২০ সালে জ্বালানির চাহিদা বৃদ্ধির পরিমাণ ছিল ০.২ শতাংশ। যা ছিল দুই দশকের বেশি সময়ের মধ্যে সব থেকে খারাপ বৃদ্ধির হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+