SIP Investment: প্রতি মাসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ! এই পদ্ধতিতে অল্প সময়েই কোটিপতি হতে পারেন
কে না ধনী হতে চায়! তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কয়েকজন মাত্র। তবে ধনী হওয়া অসম্ভব কিছু নয়। বিনিযোগ করে যেতে হবে সঠিকভাবে। অল্প অল্প করে বিনিয়োগের মাধ্যমে যে কেউ কোটিপতি হয়ে উঠতে পারেন।
সম্পদ তৈরি করতে গেলে একজনকে শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাজারে বিনিয়োগের অনেক উপায় রয়েছে। এর মধ্যে একটি হল সিপ বা এসআইপি। পুরো কথায় সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

উল্লেখ করা যেতে পারে এই সিপের মাধ্যমে শেয়ারে বিনিয়োগ করা যায়। অন্যদিকে এসআইপির মাধ্যমে সোনাতেও বিনিয়োগ করা যেতে পারে। সিপের বিভিন্ন বিকল্প থেকে নিজের পছন্দ বেছে নিতে হবে। বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন, রিটার্নের চাহিদা কতটা রয়েছে, তা মাথায় রেখে এসআইপি শুরু করা যেতে পারে।
অন্যদিকে এসআইপির রিটার্ন অনেক কারণের ওপরে নির্ভর করে। সেখানে ভাল রিটার্ন পাওয়া যেতে পারে আবার নামমাত্র রিটার্নও পাওয়া যেতে পারে। হিসেবের সুবিধার জন্য ১৫ শতাংশ রিটার্নের একটা গড় ধরে নেওয়া হয়।
এই পনেরো শতাংশ রিটার্নে দশ হাজার টাকার মাসিক এসআইপি করলে ১০ বছরে ২৭.৮৬ লক্ষ টাকা, ১৫ বছরে ৬৭.৬৮ লক্ষ টাকা এবং ২০ বছরে ১.৫২ কোটি টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে ১৭-১৮ বছরে কোটিপতি হওয়া যেতে পারে।
এসআইপি থেকে ভাল রিটার্নের পিছনে রয়েছে টাকার চক্রবৃদ্ধি সুদ। এসআইপির মাধ্যমে বিনিয়োগে মূলধন বাড়তে থাকে এবং তা রিটার্নে যোগ হতে থাকে।












Click it and Unblock the Notifications