উর্ধ্বমুখী শেয়ারবাজার, শুক্রবার দিন সর্বকালীন রেকর্ড ছুঁল সেনসেক্স

আজ রেকর্ড ছুঁল শেয়ার বাজার। সকালে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই সেনসেক্স উর্ধ্বমুখী গতি ধরে। সকালে ২৯৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এই বৃদ্ধির ফলে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৪০,৩৪৪-এ।

আজ রেকর্ড ছুঁল শেয়ার বাজার। সকালে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই সেনসেক্স উর্ধ্বমুখী গতি ধরে। সকালে ২৯৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এই বৃদ্ধির ফলে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৪০,৩৪৪-এ। অন্যদিকে নিফটি বেড়েছে ০.৫৫ শতাংশ বা ৬৪.৮০ পয়েন্ট।

দিওয়ালির পর থেকেই উর্ধ্বমুখী শেয়ারবাজার

দিওয়ালির পর থেকেই উর্ধ্বমুখী শেয়ারবাজার

গত কয়েকদিন ধরেই আশার আলো দেখা যাচ্ছিল শেয়ার বাজারে। দিওয়ালির পরে মঙ্গলবার থেকেই উর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। আজও শুরু থেকে সেই উর্ধ্বমুখী ধারা ছিল। শেয়ার বাজারের উত্থানের ফলে বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি দেশীয় সংস্থাগুলির ক্ষেত্রেও বিনিয়োগের হার ভালো ছিল।

লাভের মুখ দেখল যেই সংস্থাগুলি

লাভের মুখ দেখল যেই সংস্থাগুলি

দিনের শুরু থেকে যেসব কোম্পানিগুলির শেয়ার উর্ধ্বমুখী ছিল তার মধ্যে অন্যতম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ বাজার খুলতেই এসবিআই-এর শেয়ার দর চড়তে শুরু করে। প্রায় ২.৬৪ শতাংশ বেড়েছে এসবিআই-এর শেয়ার। অন্যান্য কোম্পানিগুলির মধ্যে এই উর্ধ্বমুখী গ্রাফে সবচেয়ে বেশি লাভ কুড়িয়েছে ইনফসিস, আইটিসি, সান ফার্মা, এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক। এদিকে ভারতী এয়ারটেল, এক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের শেয়ার দর পড়েছে।

উর্ধ্বমুখী এই গ্রফ জারি থাকবে বলে আশা বিশেষজ্ঞদের

উর্ধ্বমুখী এই গ্রফ জারি থাকবে বলে আশা বিশেষজ্ঞদের

শেয়ারবাজারের এই উর্ধ্বগতি কর্পোরেট রেট কমানোর জের বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গত কয়েকমাসে দেশের আর্থিক অবস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ করেছে মোদী সরকার। কর্পোরেট রেট কমানো হয়েছে বেশ কয়েকবার। জিএসটিতেও রদবদল আনা হয়েছে। আশা করা হচ্ছিল বছরের শেষের দিকে কিছুটা হলেও চাঙ্গা হবে শেয়ার বাজার। আজকের বাজার সেই দিকেই ইঙ্গিত করছে বলে আশা করছে বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+