Share Price Increased: ১০ বছরে এই শেয়ারের দাম বেড়েছে ৪৪ গুণের বেশি! সঙ্গে বিপুল রিটার্ন

শেয়ার হল হিসেব-নিকেশের খেলা। কোনও ব্যক্তি যদি কোনও শেয়ারের ওপরে বাজি ধরেন এবং একটু অপেক্ষা করেন, তাহলে তিনি ধনী (Share Price Increased) হয়ে উঠতে পারেন। আবার যদি বাজি উল্টে যায়, তাহলে তাঁকে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বাজার বিশেষজ্ঞরা বলে থাকেন, শেয়ার বাজারে মুনাফা পেতে গেলে দীর্ঘ মেয়াদের শেয়ার ধরে রাখতে হবে। এমন কিছু শেয়ার রয়েছে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের ভার রিটার্ন দিয়েছে। ট্রাইডেন্ট লিমিটেডের শেয়ার গত ১০ বছরে ৪৩০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারের দাম ৭৬ পয়সা থেকে বেড়ে ৩৩.৭০ টাকা হয়েছে।

Share Market

১০ বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ৫ জুলাই ট্রাইডেন্ট লিমিটেডের শেয়ার NSE-তে বিক্রি হয়েছিল ০.৭৬ টাকায়। আর ২০২৩-এর ৭ জুলাই তা ৩৩.৭০ টাকায় বন্ধ হয়েছে। ১০ বছরে শেয়ারের দাম বেড়েছে ৪৪ গুণের বেশি (Share Price Increased) ।

কেই যদি ১০ বছর আগে এই শেয়ারে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তার মূল্য এখন ৪৪ লক্ষ টাকার ওপরে। টেক্সটাইলের ব্যবসা করা ট্রাইডেন্টের দাম গত এক মাসের সামান্য বাড়লেও. গত একবছরে তা কমেছে ১৩ শতাংশের মতো। গত পাঁচ বছরে ট্রাইডেন্টের শেয়ার বিনিয়োগকারীদের ৪৮৯.১৬ শতাংশ রিটার্ন দিয়েছে।

ট্রাইডেন্ট লিমিটেডের মূলধন এই মুহূর্চে ১৭ হাজার কোটি টাকা। টেক্সটাইল ছাড়াই, রায়ায়নিক, কাগজ এবং সুতো তৈরি করে থাকে। কোম্পানির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ছাপার কাগজ, হোসিয়ারি সুতো এবং গমের খড় থেকে তৈরি সালফিউরিক অ্যাসিড। আর কোম্পানির আয়ের বেশিরভাগই (Share Price Increased) আসে রপ্তানি থেকে।

গত আর্থিক বছরে চতুর্থ কোয়ার্টারে কোম্পানির লাভ দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকায়। যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ কম। এখানে বলে রাখা ভাল কোন শেয়ারে বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টার সাহায্য নেওয়া একান্তভাবে প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+