এখন থেকে আরও বেশি টাকা খরচ! ক্রেডিট কার্ড-সিম কার্ড-সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল
সোমবার পয়লা জুলাই থেকে চারপাশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়চে চসেছে পকেটে। ক্রেডিট কার্ড থেকে সিম কার্ড, এলপিজি সিলিন্ডার অনেক কিছুর পরিবর্তন হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এইমাসেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। এছাড়াও আয়কর রিটার্নের সময়সীমাও শেষ হয়ে আসছে।

- এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাস
পয়লা জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য ৩১ টাকা করে কমেছে। কলকাতায় যার মূল্য দাঁড়িয়েছে ১৭৫৬ টাকা। তবে ১৪.২ কেজির সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।
- ক্রেডিট কার্ডের নতুন নিয়ম
পয়লা জুলাই থেকে ক্রেডিট কার্ডে বিল পরিশোধে নতুন নিয়ম কার্যকর হয়েছে। আরবিআই-এর নতুন নিয়ম অনুসারে সব ব্যাঙ্কে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। এখনও পর্যন্ত চারটি ব্যাঙ্ক এই নিয়মে পেমেন্ট বিল সক্রিয় করেছে। তবে সেই তালিকায় নেই এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্ক।
- ক্রেডিট কার্ড ব্যয়বহুল
পয়লা জুলাই থেকে অনেক ক্রেডিট কার্ড ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এসবিআই ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পরিষেবা চার্জ বৃদ্ধি করেছে।
- সিম কার্ডের নতুন নিয়ম
এদিন থেকে সিম কার্ডের ব্যবহারকারীদের মধ্যে বড় পরিবর্তন এসেছে। ট্রাই সিম কার্ড পোর্টেবিলিটির নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়মে নম্বর পোর্ট করতে ব্যবহারকারীকে প্রথমে আবেদন জমা দিতে হবে। তারপর মোবাইল ব্যবহারকারীর পরিচয় এবং সব বিবরণ যাচাই করা হবে। ওটিপির মাধ্যমে নম্বর পোর্টেবিলিটির সুবিদা পাওয়া যাবে।
নতুন নিয়মে সিম কার্ড পাওয়ার সময় ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে হবে। এছাড়া ব্যবহারকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনও করতে হবে। ট্রাই এক্ষেত্রে লকিং পিরিয়ড সাত দিন বৃদ্ধি করেছে।
- রিচার্জ হয়েছে ব্যয়বহুল
জুলাই থেকে মোবাইল রিচার্জ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। অর্থাৎ মোবাইল রিচার্জে বেশি টাকা দিতে হবে। জিও-র ক্ষেত্রে এই খরচ বৃদ্ধি হয়েছে মাসে মোটামুটি ৫০ টাকা করে। অন্য বেসরকারি অপারেটরদের শুল্ক বৃদ্ধি হয়েছে কমবেশি একই রকমের।
- কাজ করবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট
গত তিন বছর যেসব অ্যাকাউন্ট সক্রিয় নেই এবং ব্যালেন্স নেই, সেইসব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল, ২০২৪-এর মধ্যে যেসব অ্যাকাউন্ট তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে না, সেগুলি পয়লা জুলাই থেকে বন্ধ করা হবে।












Click it and Unblock the Notifications