পয়লা অগাস্ট থেকে কয়েকটি বড় পরিবর্তন! প্রভাব পড়তে চলেছে প্রত্যেক ঘরে, প্রত্যেক পকেটে
বৃহস্পতিবার পয়লা অগাস্ট থেকে চারপাশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে প্রত্যেক ঘরে, প্রত্যেক পকেটে। ক্রেডিট কার্ড থেকে এলপিজি সিলিন্ডার অনেক কিছুতে পরিবর্তন আসছে।
পয়লা অগাস্ট থেকে গুগল ম্যাপের নিয়মেও পরিবর্তন আসতে চলেছে।

- এলপিজির দামে পরিবর্তন
তেল বিপণন সংস্থাগুলি মাসের প্রথম দিন থেকে সাধারণভাবে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। গত কয়েকমাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন হলেও, ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত পয়লা জুলাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে প্রায় ৩০ টাকা করে। সেই পরিস্থিতিতে পয়লা অগাস্টেও এলপিজি সিলিন্ডারের দাম আরও কিছুটা কমতে পারে বলে আশা করছেন অনেকেই।
- এটিএফ-সিএনজি-পিএনজির দামে পরিবর্তন
সাধারণভাবে মাসের প্রথম দিনে এলপিজির সঙ্গে এটিএফ-সিএনডি-পিএনজির দামে পরিবর্তন করে থাকে তেল বিপণন সংস্থাগুলি। ফলে পয়লা অগাস্ট এসবের দামে কিছুটা হেরফের হতেই পারে। শেষবার গত এপ্রিলে এটিএফের দাম কমানো হয়েছিল।
- গুগল ম্যাপের চার্জ
আগামী ১ অগাস্ট থেকে গুগল ম্যাপ তাদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন ভারতে তাঁর গুগল ম্যাপ পরিষেবার জন্য ৭০ শতাংশ চার্জ করামোর ঘোষণা করেছে। এছাড়া মানচিত্র পরিষেবার জন্য ডলারের পরিবর্তনে ভারতীয় মুদ্রায় অর্থপ্রদান করা যাবে।
- ব্যাঙ্কে ছুটির দিন
অগাস্ট মাসে শনি-রবি মিলিয়ে ছয় দিন এবং স্বাধীনতা দিবস, রাখি-এই সব কিছু মিলিয়ে ১৩ দিন ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কে। তবে বিভিন্ন রাজ্যে এই ছুটির তালিকা বিভিন্ন।
- ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ
পয়লা অগাস্ট থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারতকতারীদের জন্যও পরিবর্তন আনছে। তৃতীয় পক্ষের কোনও অ্যাপ, যেমন ক্রেড, পেটিএম, মোবিউইক, ফ্রিচার্জ-সহ অন্য অ্যাপের মাধ্যমে যদি এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, তাহলে লেনদেনের ওপরে এক শতাংশ বাড়তি চার্জ নেওয়া হবে। এই লেনদেনের সীমা তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পনেরো হাজার টাকার জ্বালানির লেনদেনের ওপরে অতিরিক্ত কোনও চার্জ লাগবে না। তবে এর পরিমাণ বেশি হলে এক শতাংশ করে চার্জ নেওয়া হবে।












Click it and Unblock the Notifications