সোমবার থেকে দেশে বাস্তবায়িত কয়েকটি বড় পরিবর্তন, যা সাধারণ মানুষের ওপরে সরাসরি প্রভাব ফেলবে

সোমবার পয়লা এপ্রিল থেকে সারা দেশে নতুন আর্থিক বছর শুরু হয়েছে। একইসঙ্গে কয়েকটি ক্ষেত্রে বড় পরিবর্তন বাস্তবায়িত হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের আর্থিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

এদিন থেকে এলপিজি সিলিন্ডারের দাম, এনপিএস-সহ বেশ কিছু ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে। এইরকম কয়েকটি পরিবর্তন দেখে নেওয়া যাক একনজরে।

lpg

  • এলপিজির দামে পরিবর্তন

সাধারণভাবে প্রতি মাসের শুরুতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজির দাম সংশোধন করে থাকে। সেরকমই সোমবার থেকে গার্হস্থ্য ক্ষেত্রে অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম পরিবর্তন না হলেও ১৯ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় কমেছে বত্রিশ টাকা। যার দাম দাঁড়িয়েঠছে ১৮৭৯ টাকা।

  • এনপিএস

পয়লা এপ্রিল থেকে এনপিএসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হতে যাচ্ছে। সিআরএ সিস্টেমে অ্যাক্সেসের জন্য আধার ভিত্তিক টু-ফ্যাক্টর প্রমাণীকরণ অন্তর্ভুক্ত হয়েছে। গত ১৫ মার্চ বিজ্ঞপ্তি দিয়ে এব্যাপারে ঘোষণা করা হয়েছিল পিএফআরডিএর তরফে। যা আধার ভিত্তিক লেনদেনকে আরও নিরাপদ ও শক্তিশালী করে তুলবে বলে দাবি।

  • ইপিএফও-তে নতুন নিয়ম

পয়লা এপ্রিল থেকে ইপিএফও-তে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার চাকরি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার পুরনো পিএফ ব্যালান্স নতুন অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে স্বয়ংক্রিয়ভাবে। এখানে সুবিধা এটাই, যে চাকরি পরিবর্তন করার পরে পুরনো পিএফ ব্যালান্স তনু অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে হবে না।

  • বিমা ডিজিটাইজেশন

আইআরডিএআই বলেছে, পয়লা এপ্রিল, ২০২৪ থেকে বিমা পলিসিগুলি ডিজিটাইজ করা বাধ্যতামূলক। এর ফলে জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং সাধারণ বিমা পলিসিগুলি ইলেকট্রনিকভাবে জারি করা হবে। তবে পুরনো পলিসিগুলি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

  • Fastag-এ কেওয়াইসি

৩১ মার্চের মধ্যে যদি ব্যাঙ্কে গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট করা না হয়, তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি ফাস্ট্যাগ কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। কেওয়াইসি আপডেট ছাড়া পেমেন্ট করা যাবে না। যার ফলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে।

  • নতুন কর ব্যবস্থা

পয়লা এপ্রিল, ২০২৪ থেকে দেশে নতুন কর ব্যবস্থা ডিফল্ট সেটিং হিসেবে কার্যকর হতে চলেছে। অর্থাৎ কোনও ব্যক্তি পুরনো কর কাঠামো মেনে না চললে, তিনি নতুন কর কাঠামোর অধীনে নিজে থেকেই চলে আসবেন। এখানে উল্লেখ্য যে, ২০২৩-এর ১ এপ্রিল থেকে কর ব্যবস্থায় নতুন বিধি প্রবর্তিত হয়। নতুন ব্যবস্থায় সাত লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও ব্যক্তিকে করের জন্য কোনও দায় বহন করতে হবে না।

  • ক্রেডিট কার্ডে নতুন নিয়ম

এসবিআই ক্রেডিট কার্ডের তরফে পুরস্কার পয়েন্ট সংগ্রেহ নীতিতে সংশোধন করা হচ্ছে। পয়লা এপ্রিল থেকে প্রতিষ্ঠানের দেওয়া ক্রেডিট কার্ডগুলির একটি সিরিজ জুড়ে পুরস্কার পয়েন্ট জমা বন্ধ হয়ে যাবে। আইসিআইসিআই-এর কোরাল ক্রেডিট কার্ড, মেকমাই ট্রেপি আইসিআইসিআই ব্যাঙ্ক প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডেও কিছু পরিবর্তন আসতে চলেছে। পয়লা এপ্রিল থেকে পরিবর্তন আসতে চলেছে ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও।

  • ওষুধের দাম বৃদ্ধি

পয়লা এপ্রিল থেকে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিইনফেরটিভ-সহ প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। তবে গত বছর এবং তার আগের বছর যথাক্রমে ১২ ও ১০ শতাংশ বৃদ্ধির পরে এবারের বৃদ্ধি নগন্য বলে দাবি করা হয়েছে ফার্মা শিল্পের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+