ফের DA বৃদ্ধির সম্ভাবনা! ঠিক কত শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারিী কর্মী ও পেনশনভোগীদের বেতন
মার্চের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যা কার্যকর হয়েছে ২০২৩-এর জানুয়ারি থেকে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ দিয়ে থাকে। সেক্ষেত্রে আগামী জুলাই মাস থেকে আরও এক কিস্তি মহার্ঘ্য ভাতা পাওয়া হয়ে যাচ্ছে।
মার্চে খুচরো মুদ্রাস্ফীতি আরবিআই-এর ঊর্ধ্ব সহনশীলতার সীমা ৬ শতাংশের থেকে ৫.৬৬ শতাংশে নেমে এসেছে। তবে তা লক্ষ্যমাত্রা ৪ শতাংশের অনেক দূরে রয়েছে। তবে মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের মূল্য ব্যয় বহুল। সেক্ষেত্রে জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ ৩-৪ শতাংশ বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা সর্বশেষ বেড়েছে গত মার্চের। গত ১ জানুয়ারি, ২০২৩ থেকে তা কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হয়েছে। এর আগে গত ২০২২-এর সেপ্টেম্বরে ডিএ চার শতাংশ বাড়ানো হয়েছিল। যা কার্যকর করা হয়েছিল ২০২২-এর ১ জুলাই থেকে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির কারণে আরও ৩-৪ শতাংশ ডিএ ববৃদ্ধির আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। যা জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে। এই ডিএ বৃদ্ধি হলে ৪৭.৫৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ আর পেনশনভোগীদের জন্য ডিআর বছরে দুবার সংশোধিত হয়। কর্মীদের মূল বেতনের ভিত্তিতে ডিএ আর বেসিক পেনশনের ভিত্তিতে ডিআর দেওয়া হয়ে থাকে।












Click it and Unblock the Notifications