সপ্তম বেতন কমিশন: কবে বাড়বে কেন্দ্রীয় কর্মীদের ডিএ? সরকারের পরিকল্পনাই বা কী?
বিজেপি ও কংগ্রেস শাসিত একাধিক রাজ্য সাম্প্রতিক সময়ে তাদের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তবে কেন্দ্রীয় সরকারি (Central Govt) কর্মী এবং পেনশনভোগীদের জন্য তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সরকারি স
বিজেপি ও কংগ্রেস শাসিত একাধিক রাজ্য সাম্প্রতিক সময়ে তাদের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তবে কেন্দ্রীয় সরকারি (Central Govt) কর্মী এবং পেনশনভোগীদের জন্য তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সরকারি সূত্রে খবর সেপ্টেম্বরের (September) শুরুতেই এব্যাপারে ঘোষণা হতে পারে। তবে বিষয়টি নিয়ে সরকারি তরফে কিছু ঘোষণা করা হয়নি।

মার্চে বেড়েছিল ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা শেষবার বেড়েছিল গত মার্চে। সেই সময় ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল। সেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ৩১ শতাংশ থেকে তা বেড়ে হয় ৩৪ শতাংশে। ১ জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল। মার্চের দুমাসের বকেয়া ডিএ দিয়ে দেওয়া হয়েছিল। সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয় প্রতি ছয় মাসে। সেক্ষেত্রে পয়লা জুলাই মাস থেকে আরেকটি ডিএ বকেয়া হয়েছে।

ডিএ কতটা বাড়তে পারে
সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়ানো হবে, তার জন্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাল সূচকের ডেটা ব্যবহার করে। জুন মাসের হিসেবে সূচক পৌঁছেছে ১২৯.২-তে। ফলে ধরে নেওয়া যায় সূচক বৃদ্ধির কারণে ডিএ বৃদ্ধির হার অন্তত চার শতাংশ হতে পারে।

কবে পাওয়া যাবে টাকা
যদি মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়ানো হয়, তাহলে তা বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। সেপ্টেম্বরের শুরুতে মহার্ঘভাতা বৃজ্ঝির কথা ঘোষণা করা হলে, তা সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। জুলাই ও অগাস্ট মাসের বকেয়া একসঙ্গে ঢুকে যাবে অ্যাকাউন্টে।

ন্যূনতম কত টাকা বাড়তে পারে
কোনও কর্মীর ন্যূনতম বেসিক বেতন ১৮০০০ টাকা। এর ওপরে মহার্ঘভাতা ৩৮ শতাংশ হলে, ৬৮৪০ টাকা হয় প্রতিমাসে। ৩৪ শতাংশের নিরিখে প্রতিমাসে এখনও পর্যন্ত যা ৬১২০ টাকা। ফলে ন্যূনতম মহার্ঘভাতা বাড়তে পারে ৬৮৪০-৬১২০=৭২০ টাকা প্রতিমাসে। এক্ষেত্রে বছরে বেতন বৃদ্ধি ৭২০x১২= ৮৬৪০ টাকা।

অষ্টম বেতন কমিশন নয়
সাধারণভাবে ১০ বছর পরপর বেতন কমিশন গঠন করা হয়। এব্যাপারে বর্ষাকালীন অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন সাংসদরা। তারা বলেছিলেন এখন থেকেই যদি বেতন কমিশন গঠন করা হয়, তাহলে ২০২৬ থেকে তা কার্যকর করা যায়। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরি করা হচ্ছে না। এব্যাপারে কোনও প্রস্তাব কেন্দ্রীয় সরকারের সামনে বিবেচনাধীন নেই বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গ ২০১৭ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুমোদন করেছে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার।












Click it and Unblock the Notifications