DA বৃদ্ধি ঘোষণার ছয় মাস পূর্ণ! উৎসবের মধ্যেই কি সুখবর, ঠিক কবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার

DA বৃদ্ধি ঘোষণার ছয় মাস পূর্ণ! উৎসবের মধ্যেই কি সুখবর, ঠিক কবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীরা (Pensioner) ডিএ (DA) বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। শেষবার মোদী সরকার (Narendra Modi Govt) কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন মার্চে। সেই ঘোষণার পরে ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে। সাধারণভাবে ছয়মাস পরে পরে কেন্দ্রীয় সরকার নিয়মিত ডিএ ঘোষণা করে থাকে। সেই কারণে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগী। সূত্রের খবর অনুযায়ী সেপ্টেম্বরের শেষের দিকে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে।

 কতটা বাড়তে পারে ডিএ

কতটা বাড়তে পারে ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রশ্ন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ঠিক কতটা বাড়তে পারে ডিএ। কেননা খুরচো মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশে পৌঁছে গিয়েছে। যেসময় এটি সাত শতাংশের কম ছিল, সেই সময় অনেকেই বলছিলেন ৪ শতাংশ বাড়ানো হতে পারে। ডিএ বৃদ্ধির জন্য সাধারণভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার সূচকের ডেটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অগাস্টের বর্ধিত মুদ্রাস্ফীতির হারের প্রভাব কি ডিএ-তে প্রতিফলিত হবে, সেই প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে ডিএ বৃদ্ধি ৫ শতাংশও হতে পারে।

ডিএ বেতনেরই অংশ

ডিএ বেতনেরই অংশ

পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের কর্মীদের মধ্যে তর্ক-বিতর্কে ডিএ বেতনের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুদ্রাস্ফীতির জেরে যাতে জীবনযাত্রা কোনওভাবেই প্রভাবিত না হয়, সেই কারণে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয়। সেক্ষেত্রে ডিএ বেতনেরই অংশ। এখনও পর্যন্ত পরবর্তী ডিএ নিয়ে কোনও কথা বলা না হলেও মনে করা হচ্ছে দশেরার আগেই কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে ঘোষণা করবে।

মাসের শেষে মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

মাসের শেষে মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

নরেন্দ্র মোদী মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হতে চলেছে ২৮ সেপ্টেম্বর। সেই বৈঠকেই ডিএ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে এব্যাপারে সরকারি পর্যায়ে কোনও ঘোষণা করা হয়নি।
কেন্দ্রীয় সরকার এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর সঙ্গে ৬৫ লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেন।

কেন্দ্রীয় কর্মীদের ডিএ কত শতাংশ

কেন্দ্রীয় কর্মীদের ডিএ কত শতাংশ

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ শেষবার বেড়েছিল গত মার্চে। সেই সময় ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছিল ৩৪%। এবার যদি ডিএ ৫ শতাংশ বাড়ে, তাহলে তা পৌঁছে যাবে ৩৯%-এ।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনও কর্মীর মূল বেতন হয় ১৮ হাজার টাকা, ডিএ ৩৪ শতাংশ হলে তাঁর মহার্ঘভাতা ৬১২০ টাকা। সেখানে যগি তা ৪ শতাংশ বাড়ে তাহলে তা বেড়ে হবে ৬৮৪০ টাকা। আর যদি ৫ শতাংশ বাড়ে তাহলে তা হবে ৭০২০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+