সাত দিন থেকে বারো মাসের FD: কোন ব্যাঙ্ক সুদের হারে সব থেকে বেশি সুবিধা দিচ্ছে, একনজরে
বাজারে বিনিয়োগের যত বিকল্প রয়েছে, সেখানে সব থেকে নিরাপদ হল বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট। কেউ যদি এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যারা কম সময়ে বেশি সুদ দিয়ে থাকে।
এমন অনেক ব্যাঙ্ক রয়েছে, যেগুলি সাত দিন থেকে বারো মাসের মধ্যে এফডিতে সব থেকে বেশি সুদ দিচ্ছে। সেই তালিকায় যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে, আবার বেসরকারি ব্যাঙ্কও রয়েছে। রয়েছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কও।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
- এসবিআই
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই সাধারণ নাগরিকদের সাত দিন থেকে একবছর সময়ের মধ্যে তিন থেকে ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
- পিএনবি
রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের সাত দিন থেকে এক বছর সময়ের মধ্যে তিন থেকে সাত শতাংশ সুদের সুবিধা দিচ্ছে।
- কানাড়া ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্কে সাত দিন থেকে এক বছর সময়ের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার চার থে্কে ৬.৮৫ শতাংশ।
বেসরকারি ব্যাঙ্ক
- আইসিআইসিআই ব্যাঙ্ক
আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সাত দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সাধারণ গ্রাহকদের তিন থেকে ছয় শতাংশ সুদ দিচ্ছে।
- এইচডিএফসি ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকদের সাত দিন থেকে এক বছরের কম সময়ের জন্য তিন থেকে ছয় শতাংশ সুদ দিচ্ছে।
- ইয়েস ব্যাঙ্ক
বেসরকারি ইয়েস ব্যাঙ্ক সাত দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সাধারণ গ্রাহকদের ৩.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে।
- স্মল ফিনান্স ব্যাঙ্ক
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক
বেসরকারি এই ব্যাঙ্ক সাত দিন থেকে এক বছর সময় পর্যন্ত সাধারণ গ্রাহকদের ৪.৫০ শতাংশ থেকে ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে।
- সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার সাত দিন থেকে এক বছরের মধ্যে ৪ থেকে ৬.৮৫ শতাংশ।
- জন স্মল ফিনান্স ব্যাঙ্ক
বেসরকারি এই ছোট ব্যাঙ্কও সাধারণ গ্রাহকদের সাত দিন থেকে এক বছরের মেয়াদের জন্য তিন থেকে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে।












Click it and Unblock the Notifications