বাজেটের পর প্রথম ধাক্কা শেয়ার বাজারে, রেকর্ড পতন সেনসেক্সে
দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের বাজেট পেশের পর প্রথম ধাক্কা শেয়ার বাজারে। রেকর্ড পতন। এক ধাক্কায় সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্ট।
দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের বাজেট পেশের পর প্রথম ধাক্কা শেয়ার বাজারে। রেকর্ড পতন। এক ধাক্কায় সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্ট। আশঙ্কার মেঘ দেখছেন লগ্নিকারীরা। সোমবার সকালে বাজার খুলতেই ৭৭৮ পয়েন্ট পড়ে সেনসেক্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পড়তে থাকে পয়েন্ট।

নিফটিও পড়তে শুরু করে। বেলা ১টা ১২ মিনিটে সেনসেক্স ৬৮২-তে গিয়ে ঠেকেছে। নিফটি পড়েছে ২১৭ পয়েন্ট।
বিদেশী বিনিয়োগে মোটা টাকার শুল্ক আরোপই শেয়ার বাজারের পতনের মূল কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদ্রা। নতুন কর কাঠামোওর কারণে একাধিক কোম্পানিতে বিনিয়োগে সমস্যা দেখা দিচ্ছে।
মোদী -টু সরকারের বাজেটে একাধিক কোম্পানির শেয়ার কেনাবেচার উপর কর আরোপ করেছেন। যার জেরে বিনিয়োগকারীরা পিছু হঠছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ঘোষণা করেছিলেন এনএসই-র তালিকভুক্ত সংস্থাগুলোয় পাবলিক শেয়ার হোল্ডিং ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার জন্য সেবিকে প্রস্তাব দেবেন।
এ ছা়ড়া বছরে ২-৫ কোটি টাকা বা তার বেশি আয়ের উপর সারচার্জ বাড়ানোর কথাও ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এটাকেও শেয়ার পতনের একটা কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। অটো এবং ব্যাঙ্কিং শেয়ারগুলির সঙ্গে এ দিন শেয়ার বাজারের পতনে লোকসান হয়েছে ওনএসজিসি, বাজাজ ফিনান্স, ইন্ডিয়ান অয়েল, এসবিআই, লারসেন অ্যান্ড টুবরো, টাটা মোটরস, মারুতি সুজুকি, আইসিআইসি ব্যাঙ্কের মতো নামকরা সংস্থাগুলির। এদিকে লাভ জনক ব্যবসা করেছে, ইয়েস ব্যাঙ্ক, টিসিএস, টেক মাহিন্দ্রার মতো কোম্পানিগুলি।












Click it and Unblock the Notifications