করোনা ভাইরাস আতঙ্ক! শেয়ার বাজারে ধাক্কা, টাকার দাম নামল ১৬ মাসের সর্বনিম্নে
করোনা ভাইরাস আতঙ্ক! শেয়ার বাজারে ধাক্কা, টাকার দাম নামল ১৬ মাসের সর্বনিম্নে
শেয়ার বাজারে বড় ধাক্কা। এদিন মঙ্গলবারের থেকে প্রায় ১.৯৩ শতাংশ পড়ে যায় বাজার। সেনসেক্স ছিল ৩৮০০০-এর নিচে। নিফটি বন্ধ হয়েছে ১১০০০-এ। ফার্মা বাদ নিয়ে প্রায় সব শেয়ারের দাম পড়েছে। যার মধ্যে রয়েছে মিডিয়া, মেটার এবং ব্যাঙ্কের শেয়ার।

বিশ্বব্যাপী শেয়ার বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। সঙ্গে রয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কেননা বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৮ হলেও ভারত চিনের মতোই ঘন বসতিপূর্ণ।
সারা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি( আমাদের আরবিআই সমেত) ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে সুদের হার কমানোর ব্যাপারে। কেননা করোনা ভাইরাস প্রভাব ফেলেছে বিশ্বজুড়ে। প্রাপ্ত খবর অনুযায়ী, চিনে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসলেও, বাকি দেশগুলিতে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস।
এদিন ডলার পিছু টাকার দাম দাঁড়ায় ৭৩.৫০ টাকা। যা গত ১৬ মাসের সর্বনিম্ন। ২০১৮-র ১ নভেম্বরের পর টাকার দাম এতটা নেমে গেল।












Click it and Unblock the Notifications