গুজরাতে বিজেপি সাময়িক ধাক্কা খেতেই ইন্দ্রপতন শেয়ার বাজারে
একসময়ে কংগ্রেস বিজেপিকে ছাপিয়ে ভোট গণনায় এগিয়ে যায় অনেকগুলি আসনে। আর তার জেরেই এদিন সকালেই শেয়ার বাজারে ইন্দ্রপতন হয়েছে।
গুজরাত নির্বাচনে বিজেপি জিতবে বলেই সকলে ধরে নিয়েছিলেন। প্রাক নির্বাচনী সমীক্ষা থেকে শুরু করে ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় সব জায়গাতেই বিজেপিকেই এগিয়ে রাখা হয়েছিল। সেইমতো এদিন সকালে বিজেপি শুরুও করেছিল ভোট গণনায় এগিয়ে থেকে। তবে ঘণ্টাখানেকের পর ছবিটা বদলাতে শুরু করে।

একসময়ে কংগ্রেস বিজেপিকে ছাপিয়ে ভোট গণনায় এগিয়ে যায় অনেকগুলি আসনে। আর তার জেরেই এদিন সকালেই শেয়ার বাজারে ইন্দ্রপতন হয়েছে। দিনের শুরুতেই সেনসেক্স নেমে গিয়েছে ৮০০ পয়েন্টের বেশি নিচে। নিফটির পতন হয়েছে ২০০ পয়েন্টের বেশি।
সকালে বাজার খোলার পরে অনেকটাই নিচে নেমে এই মুহূর্তে সেনসেক্স ৩২, ৮৬২ পয়েন্ট। নিফটি ১০, ১৩৪ পয়েন্টে রয়েছে। বিজেপি গুজরাত ও হিমাচলে পুরোপুরি ধাক্কা খেয়ে পরাজিত হলে সেনসেক্স আরও অনেকটা নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কবে এই মুহূর্তে বিজেপি ফের এগিয়ে গিয়েছে। ১০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে কংগ্রেস এগিয়ে ৭০টির বেশি আসনে।












Click it and Unblock the Notifications