ভরসা মোদীতে! ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
লোকসভা ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধমুখী শেয়ারবাজার। এদিন বাজার খোলার সময় তা একধাক্কায় উঠে যায় ১৯০.৪২ পয়েন্ট।
লোকসভা ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধমুখী শেয়ারবাজার। এদিন বাজার খোলার সময় তা একধাক্কায় উঠে যায় ১৯০.৪২ পয়েন্ট। সেই সময় বাজার ছিল ৩৯১৬০.২২ পয়েন্টে। অন্যদিকে নিফটিও ঊর্ধ্বমুখী। বাজার খোলে ৪৪.৮ পয়েন্ট বেশিতে। সেই সময় বাজার ছিল ১১,৭৫৩.৯০ পয়েন্টে।

এদিন বাজার খোলার পর যে সমস্ত শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল সেগুলি হল, সান ফার্মা, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, আরআইএল, এইচডিএফসি টুইনস, টাটা মোটরস, ওএনজিসি, ইনফোসিস, মারুতি, কোটাক ব্যাঙ্ক। অন্যদিকে, ইয়েস ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, আইটিসি, এইচইউএল, বাজাজ ফিনান্স, টাটা স্টিলের শেয়ারের
দাম কমেছে।
বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি মঙ্গলবার প্রায় ১১৮৫.৪৪ কোটি টাকা বিনিয়োগ করেছে।
সোমবার বুথ ফেরত সমীক্ষার প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। সেদিন বাজার খোলার সময় শুক্রবারের বন্ধ হওয়া থেকে ৯৬২.১২ পয়েন্ট বেশিতে খোলে। সেই সময় শেয়ার বাজার ছিল ৩৮,৮৯২.৮৯ পয়েন্টে। নিফটিও ২৮১.৬০ পয়েন্ট বেশিতে খোলে। বাজার শুরুর সময় নিফটি ছিল ১১৬৮৮.৮০ পয়েন্টে।












Click it and Unblock the Notifications