বাজার খুলতেই ফের ধস, ১২০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, কোন পথে হাঁটছে শেয়ার বাজার
কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে সেনসেক্সের ইন্দ্রপতন অব্যাহত। প্রতিদিনই বাজার খোলার পরই সেনসেক্স তলানিতে নেমে যাচ্ছে। এদিনও বাজার খুলতেই প্রায় ১২০০ পয়েন্ট নিচে নেমে যায় সেনসেক্স।
কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে সেনসেক্সের ইন্দ্রপতন অব্যাহত। প্রতিদিনই বাজার খোলার পরই সেনসেক্স তলানিতে নেমে যাচ্ছে। এদিনও বাজার খুলতেই প্রায় ১২০০ পয়েন্ট নিচে নেমে যায় সেনসেক্স। সামান্য ওঠানামা করলেও গড়ে ১ হাজার পয়েন্ট পতন হয়েছে। নিফটিও ৩৬০ পয়েন্ট নেমে গিয়েছে।

বাজেট পেশের আগে সেনসেক্স ৩৬ হাজারের সীমা ছাড়িয়ে অনেকটাই উপরে উঠে গিয়েছিল। ইক্যুইটি হোল্ডিংয়ের উপরে সরকার দশ শতাংশ কর বসানোর কথা ঘোষণা করার পর থেকেই বাজার পড়ে গিয়েছে। পিএসইউ ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল স্টকে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে।
সেই ধাক্কার পরে এদিন ২০১১ সালের পর মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে রেকর্ড পতনের ধাক্কা এসে পড়ে এশিয়ার শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে রেকর্ড পতন হয় সেনসেক্স ও নিফটির। বাজার খুলতেই বিনিয়োগকারীদের প্রায় ৫,৪০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিন সেনসেক্স নেমে গিয়ে ৩৩, ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। নিফটিতে সমস্ত স্টকই নিচে নেমে গিয়েছে। সবচেয়ে বেশি পতন হয়েছে টাটা মোটরস, ইন্ডিয়া বুলস, অ্যাক্সিস ব্যাঙ্ক, হিন্দালকো, ইয়েস ব্যাঙ্কের স্টকে।
যে যে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেগুলি হল - ধাতু, রিয়েলটি, মূলধনী পণ্য, ব্যাঙ্কিং, তেল ও গ্যাসের স্টক।
এশিয়ার স্টকের পর মার্কিন স্টকও অনেকটা নিচে নেমে গিয়েছে। একই অবস্থা জাপান ও অস্ট্রেলিয়ার স্টক ও শেয়ারেরও।












Click it and Unblock the Notifications