Sensex Jumps: ১৬০০ পয়েন্ট পেরোল সেনসেক্স, আদানি-ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

Sensex Jumps: আদানি ঘুষকাণ্ডের জেরে বৃহস্পতিবার কার্যত ধস নেমেছিল শেয়ার বাজারে (Stock Market)। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার শেয়ারে পতন দেখা দিয়েছিল। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার ২০ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। শুক্রবার আদানি ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াল শেয়ার বাজার।

বাজার খুলতেই চাঙ্গা হয়েছে সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty)। বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী সেনসেক্স। বেলা ২টো ৫ মিনিট নাগাদ ৭৮,৭৬৮.১৪ পয়েন্ট ছুঁয়ে ফলে বম্বে স্টক এক্সচেঞ্জ। সকালে খুলেছিল ৭৭, ৫৪৮ পয়েন্টে। সেনসেক্স সূচক ১৬০০ পেরিয়ে যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও ২.১৬ শতাংশ উত্থান হয়েছে। ৫০১.০৫ পয়েন্ট উঠে ২৩,৮৫০.৯৫ পয়েন্ট ছুঁয়েছে গ্রাফ।

SENSEX

ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি ও এনার্জি স্টকগুলি চাঙ্গা হওয়ার কারণে সামগ্রিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এদিনের বাজার। এদিনের হেভিওয়েট স্টকগুলির তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL), ইনফোসিস,টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), এল অ্যান্ড টি (L&T) ও ভারতী এয়ারটেল।

বৃহস্পতিবারের সেশনে বেনজির ধসের মুখে পড়ার পর শুক্রবার একটু একটু করে ঘুরে দাঁড়াছে আদানি গোষ্ঠীর স্টকগুলিও। ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে অম্বুজা সিমেন্টের শেয়ারে। ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসিসি।

আদানি এন্টারপ্রাইজ ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি গোষ্ঠীর অন্যান্য স্টকগুলির মধ্যে যেমন আদানি গ্রিন এনার্জি, আদানো পোর্টস, আদানি টোটাল গ্যাস ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও আদানি এনার্জি সলিউশনসের এখনও ৩ শতাংশ পতন হয়েছে।

নিউইয়র্কের আদালত বৃহস্পতিবার গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি কর্তাদের বিরুদ্ধে।

গৌতম আদানির ভাইপো সাগর আদানি-সহ ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করে যুক্তরাষ্ট্রের আদালত। আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তোলা হয় বলে অভিযোগ। এরপরই স্টক মার্কেটে বিশাল নেতিবাচক প্রভাব পড়ে।

ঘুষের অভিযোগ প্রসঙ্গে বিবৃতি জারি করে আদানি গোষ্ঠীও। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় তাদের তরফে। আমেরিকার বাজারে বন্ড বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় আদানি গোষ্ঠী। বিবৃতি জারির পরই আদানি গোষ্ঠীর বিভিন্ন গ্রুপ স্টকগুলি কিছুটা হলেও বৃহস্পতিবারের তুলনায় ঘুরে দাঁড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+