পাঁচদিনে ২ হাজার পয়েন্ট নিচে নামল সেনসেক্স, রয়েছে কোন ইঙ্গিত
পাঁচদিনে ২ হাজার পয়েন্টের বেশি নিচে নেমেছে সেনসেক্স। এদিন বাজার বন্ধ হয়েছে ৪৯ হাজার ২১৬ পয়েন্টে। নিফটি বাজার বন্ধের সময় ছিল ১৪ হাজার ৫৫৭ পয়েন্ট।

এদিন সেনসেক্স ৬০০ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে নিফটি ১.১১ শতাংশ পড়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে গত পাঁচ দিনে ২ হাজার পয়েন্টের বেশি পড়ে গিয়েছে সেনসেক্স। একদিকে দেশে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়া, অন্যদিকে মার্কিন বন্ড, বিদেশি বিনিয়োগকারীদের আশঙ্কা - সব মিলিয়ে ফের একবার শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে।
ভারতে এই সপ্তাহে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খবর সামনে এসেছে। ফলে বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে বাজারে আশঙ্কা তৈরি করেছে।
এইচসিএল, ইনফোসিস, ডক্টর রেড্ডি, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টেক মাহিন্দ্রার শেয়ার অনেকটাই এদিন ধাক্কা খেয়েছে সেনসেক্সে। অন্যদিকে নিফটিতে খেই হারিয়েছে গেইল, হিরো মোটোকর্প, অ্যাক্সিস ব্যাঙ্ক, উইপ্রোর মতো সংস্থা।












Click it and Unblock the Notifications