কাশ্মীর সংকটের জের সেনসেক্সে, রেকর্ড কম পয়েন্টে খুলল শেয়ারবাজার
সোমবারেও ফিরল না হাল। শুক্রবারে সামান্য হলেও ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার বাজার। সোমবার তাই আরেকটু ভালোর আশা করেছিলেন ব্যবসায়ীরা।
সোমবারেও ফিরল না হাল। শুক্রবারে সামান্য হলেও ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার বাজার। সোমবার তাই আরেকটু ভালোর আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু দেখা গেল সুরাহা তেমন কিছুই হয়নি। সে অবস্থায় ছিল তার থেকে খুব একটা ভাল অবস্থায় সোমবার শুরুটা করতে পারেনি শেয়ার বাজার। প্রায় ৩৭,০০০ পয়েন্ট রেকর্ড কম পয়েন্ট দিয়েই শুরু হয়েছে সোমবারের বাজার।

যার অন্যতম কারণ কাশ্মীর সমস্যা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রবিবার রাত থেকেই কাশ্মীরে উত্তেজনা চরমে পৌঁেছছে। শ্রীনগর শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এই নিয়ে এখন রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে দেশে। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
৩০ সংস্থার শেয়ার শুরু থেকেই পড়তে শুরু করেছে। টাটা মোটরস, ইয়েস ব্যাঙ্ক, বেদান্ত, এসবিআই, টাটা স্টিল, আইসিআইসি ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, ওএনজিসি, রিলায়েন্স, মারুতির মতো সংস্থার শেয়ার পড়তে শুরু করেেছ। ৮.৪৯ শতাংশ পড়েছে এই সংস্থা গুলির শেয়ার।
এদিকে টিসিএস, ইনফোসিস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার দিনের শুরু থেকেই ভালো অবস্থানে রয়েছে। এদিকে টাকার দামও পড়েছে। ডলারের তুলনায় টাকার দাম ৯৮ পয়সা কমে ৭০.৫৮ টাকায় এসে দাঁড়িয়েছে টাকার দাম। গত শুক্রবার অবশ্য ডলারের তুলনায় টাকা ৬৯ টাকা হয়েছিল। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক নীতির টানাপোড়েনের কারণেই টাকার দামের এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications