Stock Market Crash: শেয়ার মার্কেটে বড় পতন! বাজারের অবস্থা কেন এমন হল?
Stock Market Crash: কথায় আছে সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে! তেমনই আজ বুধবার সকাল থেকেই শেয়ারের বাজারের সূচকগুলি একেবারে লালজোনে ছিল। সময় যত গড়িয়েছে ততই পতনের পরিমাণ বেড়েছে।
দিনের শেষে শেয়ার বাজার অর্থাৎ সেনসেন্স (Sensex) এবং নিফটিতে (Nifty) কার্যত ধস নামে।প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার বিকেল চারটের পর অর্থাৎ বাজার যখন বন্ধ (Stock Market Crash) হয় সেই সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 1628.01 অঙ্ক অর্থাৎ 2.23 শতাংশ পতন ঘটে ৭১ হাজার ৫০০ অঙ্কে বন্ধ হয়।

ট্রেডিং অনুযায়ী সেনসেন্সের পতন ঘটে ৭১,৪২৯,৩০ অঙ্ক ছিল। গত ১৬ মাসে এটাই সবথেকে বড় ধস (Stock Market Crash)। একই ভাবে নিফটি প্রায় 2.09 শতাংশ অর্থাৎ 460.35 পয়েন্ট নিম্নগামী হয়ে বন্ধ 21571.95 -এর স্তরে। শেয়ার মার্কেটে (Stock Market Crash) এমন পতনে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।
প্রকাশিত খবর অনুযায়ী, শেয়ার বাজারের এমন পতনে বিনিয়োগকারীদের ৩ লাখ কোটি টাকার ধাক্কা লেগেছে। কিন্তু কেন এমন অবস্থা? প্রকাশিত খবর অনুযায়ী শেয়ার বাজারে এমন ধসের পিছনে (Stock Market Crash) আছে ব্যাংকিং শেয়ারগুলির পতন। বুধবার এইচডিএফসি ব্যাঙ্ক সহ বেশির ভাগ ব্যাঙ্কের কিংবা এববিএএফসি'র শেয়ারে বড় পতন লক্ষ্য করা গিয়েছে।
এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ৮ শতাংশের থেকে বেশি পতন হলে কোটাক, এক্সিস, এসবিওআই, বাজার ফাইনান্স, আইসিউআইসি'য়ের মতো বড় ব্যাঙ্ক কিংবা এনবিএফসি শেয়ার বড় মাত্রায় পতন (Stock Market Crash) ঘটেছে। অন্যদিকে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ এর সূচকেও প্রায় ১.২০ শতাংশ পর্যন্ত পতন হয়। তবে নিফটির ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications