সমস্ত রেকর্ড ছাড়াল সেনসেক্স, নিফটিরও ঊর্ধ্বগতি নজর কাড়ল
বৃহস্পতিবার রেকর্ড ছাড়াল সেনসেক্স। এদিন বাজার বন্ধ হওয়ার আগে এই প্রথমবার ৩২ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স।
বুধবার সামান্য ঝিমিয়ে থাকার পরে বৃহস্পতিবার রেকর্ড ছাড়াল সেনসেক্স। এদিন বাজার বন্ধ হওয়ার আগে এই প্রথমবার ৩২ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। এদিকে নিফটিও এদিনের মতো থামল ৯৮৯১.৭০-তে। এদিন বাজার বন্ধের আগে সেনসেক্স ২৩২.৫৬ পয়েন্ট বেড়ে ৩২,০৩৭.৩৮-এ গিয়ে থামে। এদিকে নিফটি ৭৫.৬০ পয়েন্ট বেড়ে ৯৮৯১.৭০-তে থামে।

অর্থনৈতিক সংষ্কারের উপরে ভরসা রেখেছেন বিনিয়োগকারীরা, আর সেজন্যই শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখীনতা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
শেয়ার বাজার সূত্রে খবর, এদিন বাজার বন্ধ হওয়া পর্যন্ত আইটিসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্কের মতো সংস্থা ভালো ফায়দা লুটেছে। অন্যদিকে পতনের মুখ দেখেছে ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, টাটা মোটরসের মতো সংস্থা।












Click it and Unblock the Notifications