ফিক্সড ডিপোজিটে ৮% কিংবা তার বেশি রিটার্ন! প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা বেশ কয়েকটি ব্যাঙ্কের
ফিক্সড ডিপোজিটে ৮% কিংবা তার বেশি রিটার্ন! প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা বেশ কয়েকটি ব্যাঙ্কের
মূল্যবৃদ্ধির কারণে হাসপাশ অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে যাঁরা সরকারি কর্মী কিংবা বয়স্ক নাগরিক, যাঁদের সরকারি পেনশন রয়েছে, তাদের ক্ষেত্রেটা কিছুটা অন্য রকমের। তবে বেশিরভাগই এর বাইরে। অবসর জীবন সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে সঞ্চয়ের পাশাপাশি সুদের (rate of interest) পরিমাণ বেশি হওয়া জরুরি। বয়স্ক নাগরিকরা পোস্ট অফিস কিংবা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (fixed deposit)করে থাকেন। সাম্প্রতিক সময়ে রেপোরেট বৃদ্ধির কারণে বিভিন্ন ব্যাঙ্ক (Bank) এফডিতে সুদের হার বাড়িয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্কে বয়স্ক নাগরিকদের জন্য স্থায়ী আমানতে সুদের হার ৭ শতাংশ পর্যন্ত।

ইউনিটি ব্যাঙ্ক
ইউনিটি ব্যাঙ্কে বয়স্ক নাগরিকরা ফিক্সড ডিপোজিটে ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। একবছর একদিন থেকে ১৮ মাস পর্যন্ত এফডিতে সুদের হার ৭.৮৫ শতাংশ। ১৮ মাস থেকে ২ বছর পর্যন্ত সুদের হার ৭.৯০ শতাংশ। প্রবীণদের ২ থেকে ৫ বছরের আমানতের ক্ষেত্রে সুদের হার ৮.১৫ শতাংশ।

আরবিএল ব্যাঙ্ক
আরবিএল ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদেপ জন্য ৭-১৪ দিনের আমানতে সুগের হার ৩.৭৫ শতাংশ। সেখানে ৭২৫ দিনের জন্য সর্বোচ্চ ৭.৭৫ সুদ দিচ্ছে। সাধারণের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশের মধ্যে।

ইসাফ স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক বয়স্ক নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ৪.৫০ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি সাধারণের জন্য এই সুদের হার ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত।

আইডিবিআই ব্যাঙ্ক
আইডিবিআই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাঁশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। তারা সাধারণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতে ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছরের জন্য ৩.৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

বন্ধন ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ৩.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। সাধারণের ক্ষেত্রে এই সুদের হার ৩ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত।
উল্লেখ করা প্রয়োজন এই সব ব্যাঙ্কই রয়েছে আরবিআই-এর অধীনে। তবে যখন কেউ বেশি পরিমাণে বিনিয়োগের দিকে যাবেন, তখন তাঁরা যেন এই ব্যাঙ্কের আগেকার আর্থিক বছরের লাভ-ক্ষতির হিসেবটা একটু যাচাই করে নেন।












Click it and Unblock the Notifications