সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট! এই সংস্থা দিচ্ছে ৯.৪ শতাংশ রিটার্ন
আপনি যদি একজন প্রবীন নাগরিক হন এবং বেশি সুদের ফিক্সড ডিপোজিটের খোঁজ করে থাকেন এবং নিরাপদ বিনিযোগ পছন্দর করেন, তাহলে নিম্নলিখিত প্রতিবেদন আপনার জন্য বিকল্প হতে পারে।
প্রবীণ নাগরিকদের আর্থিক প্রয়োজনীয়তা পূরণের জন্য শ্রীরাম ফিনান্স ফিক্সড ডিপোজিট চালু করেছে। সেখানে তারা সর্বোচ্চ ৯.৪ শতাংশ সুদ দিচ্ছে।

দেশের একটি সমীক্ষা অনুসারে ২০২১-এ দেশে বয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ১৩.৮ কোটি। ২০৩১ নাগাদ এই সংখ্যা বেড়ে ১৯.৪ কোটিতে পৌঁছে যাবে। সেখানে প্রবীণ নাগরিকদের আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করতে নির্ভরগোয্য এবং বিনিয়োগের বিকল্প তারাই, এমনটাই দাবি শ্রীরাম ফিনান্সের।
বিভিন্ন সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার বিভিন্ন
- শ্রীরাম ফিনান্স ১২ মাসের ক্ষেত্রে সাধারণের জন্য সুদ ৭.৯৬ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৮.৫০ শতাংশ।
- ১৫ মাসে সাধারণের জন্য সুদ ৮.২৬ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৮.৮০ শতাংশ।
- ১৮ মাসে সাধারণের জন্য সুদ ৮.১১ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৮.৬৫ শতাংশ।
- ২৪ মাসে সাধারণের জন্য সুদ ৭.২৬ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৮.৮০ শতাংশ।
- ৩০ মাসে সাধারণের জন্য সুদ ৮.৪৬ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৯ শতাংশ।
- ৩৬ মাসে সাধারণের জন্য সুদ ৮.৮১ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৯.৩৫ শতাংশ।
- ৪২ মাসে সাধারণের জন্য সুদ ৮.৮৬ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৯.৪০ শতাংশ।
- ৬০ মাসে সাধারণের জন্য সুদ ৮.৯১ শতাংশ আর বয়স্ক নাগরিকদের জন্য ৯.৪৫ শতাংশ।
প্রয়োজনের ভিত্তিতে এই সুদ দেওয়া হয় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে। শ্রীরাম ফিনান্সের ফিক্সড ডিপোজিটে AA+ রেটিং রয়েছে। যা স্থিতিশীল এবং নির্ভরযোগ্য বলেই বলে থাকেন আর্থিক বিশেষজ্ঞরা। এই রেটিংগুলি বিনিয়োগকারীদের অতিরিক্ত সুরক্ষা দেয় এবং তহবিলের নিরাপত্তা নিশ্চিত করে।
তবে বিনিয়োগকারীকে পরামর্শ দেওয়া হচ্ছে, বিনিয়োগের সময় যেন নিজের পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে তবেই আর্থিক বিনিয়োগ করেন।












Click it and Unblock the Notifications