Union Budget 2025: নজরে নারীশক্তি, কিন্তু সুরক্ষা, কর্মসংস্থান ও বিকাশ নিয়ে বাজেট থেকে কী চান মহিলা সমাজ?
Union Budget 2025: ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। প্রতিবারই নারী শক্তি বিকাশে বাজেট বরাদ্দ থাকে। কিন্তু তারপরেও কি নারী নিরাপত্তা বা নারী বিকাশ নিয়ে আদৌ খুশি মহিলা সমাজ? কী বলছেন তাঁরা?
পুরুষ এবং নারীর সমমর্যাদা, বর্তমান সমাজে প্রতিটি নারীর মুখ থেকে এমনই দাবি শোনা যায়। স্থল, জল, এমনকি মহাকাশেও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগতিতে সামিল মহিলারাও। তবে এত দাবি আন্দোলন ন বিপ্লবের পর আদৌ কি সমাজে পাল্টেছে সেই পরিস্থিতি?

এই প্রশ্ন এখনো উঠে চলেছে সমাজের কোনও না কোনও পর্যায়ে। নারী শক্তি বিকাশে বহু প্রকল্প শুরু করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু তারপরেও কি সত্যি সেসব নারীদের প্রাপ্য মর্যাদা দিতে সক্ষম? আগামী পহেলা ফেব্রুয়ারি আসছে কেন্দ্রীয় বাজেট তার আগে নারী নিরাপত্তা নারী সুরক্ষা থেকে। শুরু করে কর্মস্থলে নারীদের অবস্থান এবং নারীদের সার্বিক বিকাশের সরকারের কাছে কী দাবি করছেন মহিলারা? খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা।
- দেখুন সেই ভিডিও-
হাতে আর মাত্র কয়েকটা দিন। নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। মনে করা হচ্ছে এবারের বাজেটে মহিলাদের রোজগার এবং কর্মসংস্থানে দিশা দেখাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বেশ কিছু নতুন যোজনার ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি আয়ের ক্ষেত্রেও মিলতে পারে ছাড়।












Click it and Unblock the Notifications