প্যারাডাইস পেপার্সে নাম ওঠা সংস্থা, ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে সেবি-ও
সেবি আর্থিক তছরুপের অভিযোগ ওঠা সংস্থার বিরুদ্ধে তদন্তে নামবে। বিশেষ করে বিজয় মালিয়া কাণ্ডে যাদের নাম উঠেছে ও এদিন প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) আর্থিক তছরুপের অভিযোগ ওঠা সংস্থার বিরুদ্ধে তদন্তে নামবে। বিভিন্ন ফার্ম ও তাদের প্রোমোটারদের বিরুদ্ধে ওঠা আর্থিক বেনিয়ম খতিয়ে দেখা হবে। বিশেষ করে বিজয় মালিয়া কাণ্ডে যাদের নাম উঠেছে ও এদিন প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে।

ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস নামে সংস্থার হাতে প্যারাডাইস পেপার্স হাতে এসেছে। বেশ কয়েকমাস ধরে তা খতিয়ে দেখার পরে সারা বিশ্বজুড়ে তা প্রকাশিত হয়েছে। মোট ১৮০টি দেশের কয়েক লক্ষ বিত্তবানদের নাম তাতে রয়েছে। ভারতের মোট ৭১৪জনের নাম রয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
করমুক্ত অফশোর বিনিয়োগে কোনও ভারতীয় যুক্ত থাকলে তা আইন বহির্ভূত নয় বলে আগেই জানানো হয়েছে। তবে তা গোপন রাখা বা না জানানো ও ফান্ডকে অন্যদিকে চালনা করার যে অভিযোগ উঠেছে তা তদন্তসাপেক্ষ।
সেবি শুধু স্টক এক্সচেঞ্জ নয়, পাশাপাশি অন্য রেগুলেটরি এজেন্সির সঙ্গেও সেবি প্রয়োজনে যোগাযোগ করবে।
প্যারাডাইস পেপার্সে মোট ১ কোটি ৩৪ লক্ষ নথিপত্র রয়েছে। অফশোর ল ফার্ম বাদেও শতাধিক এমএনসি ও সাতশোর বেশি ভারতীয়র নাম রয়েছে। যা এবার খতিয়ে দেখার পালা সেবিরও।












Click it and Unblock the Notifications