Anil Ambani: বড় ধাক্কা অনিল আম্বানির! ২৫ কোটি টাকা জরিমানা, সঙ্গে আরও বড় নির্দেশ SEBI -এর
Anil Ambani: বড় ধাক্কা অনিল আম্বানির। পাঁচ বছরের জন্য তাঁকে ব্যান করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। শুধু তাই নয়, ২৫ কোটি টাকা অনিল আম্বানিকে ফাইনও করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিঃসন্দেহে রিলায়েন্স কর্তার কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
সেবির এই সিদ্ধান্তের পর অনিল আম্বানির সংস্থা এখন থেকে আর সিকিউরিটি মার্কেটে অংশ নিতে পারবে না। তবে এদিন শুধু মুকেশ আম্বানির ভাই অনিলকেই (Anil Ambani) নয়, আরও ২৪ টি সংস্থাকে ব্যান করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র তরফে।

সংবাদসংস্থা এএনআই'য়ের খবর অনুযায়ী, অনিল আম্বানির সংস্থা Reliance Home Finance ও ব্যান করে (SEBI bans Industrialist Anil Ambani) দেওয়া তালিকার মধ্যে আছে। শুধু ব্যান করা নয়, ৬ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
সেবির নির্দেশে আরও বলা হয়েছে যে আগামী পাঁচ বছর সেবি তালিকাভুক্ত কোনও কোম্পানির ডিরেক্টর বা পরিচালনা সংক্রান্ত অন্য কোনও পদে অনিল থাকতে পারবেন না।
আর এই খবর সামনে আসার পরেই অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই বাজারে একটা আতঙ্ক তৈরি হয়। দুপুর ১২ টার সময়েই রিলায়েন্স পাওয়ারের শেয়ার পাঁচ শতাংশ পড়ে যায়। গত কয়েকদিন ধরে রিলায়েন্স পাওয়ার গ্রাফ উপরের দিকে উঠছিল। কিন্তু আজ শুক্রবার সেবির এই নির্দেশিকা সামনে আসতেই শেয়ারে পতন দেখা গিয়েছে।
SEBI bans Industrialist Anil Ambani, 24 other entities, including former officials of Reliance Home Finance from the securities market for 5 years for diversion of funds, imposes fine of Rs 25 cr on Anil Ambani pic.twitter.com/XYXk21pqz2
— ANI (@ANI) August 23, 2024
কেন এমন সিদ্ধান্ত?
অনিল আম্বানির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নির্দেশকে অমান্য করে Reliance Home Finance থেকে বেআইনি ভাবে টাকা সরানোর গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। যা লোন হিসাবে দেখানো হয় এমনকি বোর্ডের ডায়রেন্টরদের কথাও রিলায়েন্স কর্তা শোনেননি বলে দাবি। এই বিষয়ে তদন্ত করে সেবি। তাতে দেখা যায়, এই কেলেংকারির সঙ্গে সংস্থার বেশ কিছু কর্মীও জড়িত। অন্যদিকে ২০২১ সালে শেয়ার কেলেঙ্কারিতে অনিল্ আম্বানির সামনে আসে।












Click it and Unblock the Notifications