SCSS vs Senior Citizen FD: প্রবীণ নাগরিকদের জন্য কোন স্কিম ভাল? SCSS না FD কোথায় বেশি সুবিধা
SCSS vs Senior Citizen FD: দেশে প্রবীণ নাগরিকদের বিপুল জনসংখ্যা। প্রবীণ নাগরিকরা সাধারণভাবে ঝুঁকিমুক্ত বিনিয়োগ পছন্দ করেন। একদিকে বেশিরভাগ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের বেশি সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম গ্রাহকদের আমানতের ওপরে বেশি রিটার্ন দিয়ে থাকে।
পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কগুলির সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রবীণ নাগরিকরা জমা টাকার ওপরে ৮.২ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। এই স্কিমের অধীনে এক হাজার টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে থাকে এবং সরাসরি অ্যাকাউন্টে জমা করে দেয়। এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা যায়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আয়কর আইনের ৮০ সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
স্টেট ব্যাঙ্ক অপ ইন্ডিয়া তাদের প্রবীণ নাগরিক গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের এফটডিতে ৩.৫০ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। একই সময়ে ব্যাঙ্কের অমৃত কলস স্কিমে (৪০০ দিনের এফডি) প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ সুদ দিয়ে থাকে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা সাত দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডিতে প্রবীণ নাগরিকদের ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। যেখানে ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে প্রবীণ নাগরিকদের এফডিতে ৩.৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। সর্বাধিক সুদের সুবিধা অর্থাৎ ৭.৭৫ শতাংশ সুদ শুধুমাত্র ৫ থেকে ১০ বছরের এফডি স্কিমগুলিতে পাওয়া যায়।
বেসরকারি অপর ব্যাঙ্ক আইসিআইসিআই সাধারণ গ্রাহকটদের তুলনায় সিনিয়র সিটিজেন গ্রাহকদের ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা দিচ্ছে। সাধারণ গ্রাহতরা যেখানে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি স্কিমে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন, সেখানে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ বেশি সুদ পাচ্ছেন। আইসিআইসিআই ব্যাঙ্কে ১৫ মাস থেকে ২ বছরের এফডি স্কিমগুলিতে সর্বাধিক সুদের হারের সুবিধা পাওয়া যায়।












Click it and Unblock the Notifications