SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়ম বদল! একনজরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি

SCSS: কেন্দ্রীয় সরকার পরিচালিত অন্যতম জনপ্রিয় স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সারা দেশে কোটি কোটি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে পরিবর্তন করা হয়েছে। এব্যাপারে ২০২৩-এর সাত নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই স্কিমে কেউ যদি বিনিয়োগ করে থাকেন কিংবা বিনিয়োগ করতে যাচ্ছেন কিংবা টাকা তোলার কথা ভাবছেন, তাহলে পরিবর্তিত নিয়মগুলি সম্পর্কে জানা প্রয়োজন।

SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়ম বদল

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলার পরে অনেক সময় এটি বন্ধ করতে হয়। অনেকেই এটা করেছেন। তবে নতুন নির্দেশিকায় প্রি-ম্যাচিওর উইথড্রর নিয়মে পরিবর্তন হয়েছে। কেউ যদি অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে তা বন্ধ করে দেন, তাহলে জমা করা অর্থের এক শতাংশ কেটে নেওয়ার পরে টাকা ফেরত দেওয়া হবে। আগে জমা করা অর্থের এক শতাংশ সুদ কেটে ফেরত দেওয়া হত।

নতুন নিয়ম অনুসারে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ২ বছর, ৩ বছর, ৫ বছরের জন্য বিনিয়োগ করার ছয় মাস পরে এবং এক বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করেন, তাহলে মাসের সংখ্যা অনুসারে টাকা ফেরত দেওয়া হবে। নতুন নিয়মে পাঁচ বছরের মেয়াদ বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সুদের হার হবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের মতো।

কেউ যদি পাঁচ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করার পরে, চার বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে সেই পরিস্থিতিতে সেভিংস অ্যাকাউন্টে সুদের সুবিধা পাবেন। আগে এই ধরনের পরিস্থিতিতে ৩ বছর পর্যন্ত এসসিএসএস সুদের হারের সুবিধা পাওয়া যেত।

অন্যদিকে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে অবসরের তহবিল পাওয়ার পরে এখন একমাসের পরিবর্তে তিন মাসের মধ্যে অ্যাকাউন্ট খোলা যাবে। আগে এই স্কিমে পাঁচ বছরের মেয়াদ শেষ হলে আরও তিন বছরের জন্য সময় একবারের জন্য বাড়ানো যেত। এবার নিয়ম পরিবর্তনের পরে এটি তিন বছরের জন্য যতবার ইচ্ছা ততবার বাড়ানো যাবে।

এই মুহূর্তে এই স্কিমের অধীনে শুধুমাত্র বিনিয়োগের তারিখ বা স্কিমের মেয়াদ বৃদ্ধির তারিখ অনুসারে সুদ পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+