Vespa Scooter Price in Kolkata: 310cc-এর শক্তিশালী স্কুটার! ধারে কাছে নেই Royal Enefield Bullet

Vespa Scooter Price in Kolkata; টু-হুইলার সেক্টরে বড় নাম Vespa! প্রতিযোগিতার বাজারে একটা সময় পিছিয়ে পড়ে এই সংস্থা। কিন্তু নতুন করে বাজার ধরতে একেবারে গা ঝাড়া দিয়ে কার্যত উঠেছে Vespa। একাধিক স্কুটার লঞ্চ করছে সংস্থা। তেমনই সম্প্রতি 310cc-এর শক্তিশালী স্কুটার লঞ্চ করল Vespa। যা পাওয়ারের দিক থেকে Bullet পর্যন্ত ধারেকাছে নেই।

ইতালিয়ান টু-হুইলার নির্মাণ সংস্থা Vespa সবসময় স্টাইলিশ এবং পাওয়ারফুল স্কুটারের জন্য গোটা বিশ্বে পরিচিত। একেবারে নতুন প্রজন্মের পছন্দকে প্রাধান্য দিয়ে স্কুটারের ডিজাইন করে থাকে। সংস্থার টু-হুইলারের তালিকায় যুক্ত হল শক্তিশালী একটি স্কুটার (Vespa Scooter Price in Kolkata)।

Vespa Scooter Price in Kolkata

  • Vespa Scooter Price in Kolkata; 310 cc -ক্ষমতার ইঞ্জিন

সম্প্রতি Vespa গ্লোবাল মার্কেটে নতুন স্কুটার Vespa GTS 310 প্রকাশ্যে এনেছে। এতে 310 cc -ক্ষমতার লিকিউড-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন অনেক বেশী শক্তিশালী এবং আধুনিক। আগের মডেলে সংস্থা 278 cc-এর ইঞ্জিন দিয়েছিল সংস্থা। সংস্থার দাবি এই ইঞ্জিন 25 bhp শক্তিশালী পাওয়ার এবং 27 NM পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পাওয়ারের ক্ষেত্রে এই স্কুটার Royal Enefield এর Bullet থেকেও শক্তিশালী। বলে রাখা প্রয়োজন, এনফিল্ড বুলেট ব্যবহৃত 350 ccএর ইঞ্জিন সর্বোচ্চ 20. 2 bhp পর্যন্ত পাওয়ার আউটপুট দেয়।

  • Vespa Scooter Price in Kolkata; অনেক বেশি স্মুথ

Vespa GTS 310 স্কুটারটিতে একাধিক আপডেট করা হয়েছে। এমনকি ইঞ্জিনেও নতুন প্রযুক্তি দেওয়া হয়েছে আর তাতে নয়া এই স্কুটার অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। Vespa GTS 310 স্কুটারে নতুন ECU এবং ফুয়েল ইঞ্জিকটর দেওয়া হয়েছে। এর ফলে নয়া এই স্কুটারের স্পিড প্রতি ঘণ্টায় ১৩০ কিমি হতে পারে।

একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। যেমন স্ট্যার্ডাড ট্রাকশন কন্ট্রোল এবং এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এর সুবিধা দেওয়া হয়েছে। নয়া Vespa GTS 310 এর ডিজাইন সসম্পূর্ণ আলাদা। ধারেকাছে নেই এই সেগমেন্টের স্কুটারগুলি।

দুটি ভেরিয়েন্টে Vespa GTS 310 স্কুটারটিকে লঞ্চ করেছে। একটি হল Vespa GTS এবং Vespa GTS সুপারস্পোর্টস। রাইডারের সুরক্ষার ক্ষেত্রে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু আকর্ষণ বাড়াতে চাকাতেও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। সংস্থার তরফে দামের বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে ভারতে এর দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+