Scooter Bike Price: ক্রেতাদের জন্যে বড় খবর! অনেকটাই সস্তা হতে পারে বাইক-স্কুটারের দাম

Scooter Bike Price: দাম কমতে পারে বাইক-স্কুটারের! টু-হুইলারের উপর থেকে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স সরানোর আবেদন। সরকারের কাছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-এর তরফে এই আবেদন জানানো হয়েছে। আর এরপরেই টু-হুইলারের দাম কমতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে।

ফ্যাশন নয়, বাইক কিংবা স্কুটার এখন সাধারণ মানুষের রোজগার কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে টু-হুইলার থাকলেই চাকরি হয়। ফলে বাইক কিংবা স্কুটির দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা প্রয়োজন। কিন্তু যেভাবে দাম বাড়ছে তাতে একটা বাইক কিংবা স্কুটি কিনতে (Scooter Bike Price) হাত পুড়ছে আম-জনতার। এই অবস্থায় দাম কমানোর আবেদন। FADA-র দাবি, GST-এর হার কমিয়ে ১৮ শতাংশ করা হোক।

Scooter Bike Price

করোনা সংক্রমণের কারনে অটো সেক্টরে বড় প্রভাব পড়েছিল। আর সেই প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারিনি সংস্থা। এই অবস্থায় জিএসটি (GST) কমানোর আবেদন অ্যাসোসিয়েশনের। সংস্থার দাবি, জিএসটি কমানো হলে যে ক্ষতি হয়েছিল অটো সেক্টরে তা কিছুটা সামাল দেওয়া সম্ভব। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে FADA-এর মনীষ রাজ সিঙ্ঘানিয়া জানিয়েছেন, গাড়ির বিক্রি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু এন্ট্রি লেভেলে টু-হইলার বাইকের গ্রোথ (Scooter Bike Price) একেবারেই হচ্ছে না বলে দাবি করছে এই সংগঠন। ব্যবসা বাড়াতে গেলে জিএসটি কমানোটা খুব প্রয়োজন বলেই দাবি করা হচ্ছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা হয় FADA-এর মনীষ রাজ সিঙ্ঘানিয়ার। সেখানেই কেন্দ্রীয়মন্ত্রীকে এই বিষয়ে আবেদন জানান তিনি। বর্তমানে জিএসটি (GST) ২৮ শতাংশ। আর তা কমিয়ে ১৮ শতাংশ করার আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। আর তা থেকেই জোর জল্পনা। তাহলে কি বাইকের দাম কমবে এবার?

Scooter Bike Price: ১০০ এবং ১২৫cc সেগমেন্টের বাইক সস্তা হতে পারে

যদি সরকার ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-এর আবেদন পূরণ করে তাহলে এর প্রভাব বাইকের উপর পড়বে। 100 এবং 125cc এর বাইকের উপর প্রভাব (Scooter Bike Price) বেশি পড়বে। সংবাদমাধ্যমকে মনীষ রাজ সিঙ্ঘানিয়া বলেন, এই আবেদন মেনে নেওয়া হলে আর্থিক ভাবে অনেকটাই সুবিধা হবে। শুধু সংস্থাই নয়, ক্রেতাদের ক্ষেত্রেও সহজ হবে বলে দাবি সংগঠনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+