SBI WECARE: ৬.২০ শতাংশ হারে এই স্কিমে সুদ দিচ্ছে SBI! গ্রাহকদের সুবিধার কথা ভেবে আরও বড় সিদ্ধান্ত
২০২০ সালের মে মাসে বয়স্ক নাগরিকদের জন্যে এসবিআই SBI WECARE নামে সিনিয়র সিটিজেন্স term deposit scheme ঘোষণা শুরু করেছিল। যদিও শুরুতে এই যোজনা সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত এই স্কিম চালানোর কথা বলা হয়েছিল।
বয়স্ক নাগরিকদের জন্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) special fixed deposit scheme শুরু করেছিল। আরও একবার সেই যোজনা বাড়িয়ে দিল দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।
২০২০ সালের মে মাসে বয়স্ক নাগরিকদের জন্যে এসবিআই SBI WECARE নামে সিনিয়র সিটিজেন্স term deposit scheme ঘোষণা শুরু করেছিল। যদিও শুরুতে এই যোজনা সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত এই স্কিম চালানোর কথা বলা হয়েছিল।
করোনা মহামারীর কারনে বারবার এই স্কিমের সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার নতুন করে ফের একবার যোজনা পাওয়ার সুবিধা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২২ সালের মার্চ মাসের শেষ পর্যন্ত এই যোজনা এবার পাওয়া যাবে।

অনেক বেশী সুদ পাওয়া যায়
বলে রাখা প্রয়োজন এই স্কিমের মাধ্যমে বয়স্ক নাগরিকরা অনেক বেশী সুদ পাওয়া যায়। SBI WECARE নামে সিনিয়র সিটিজেন্স সাধারণ ফিক্সড ডিপোজিটে (FD) পাওয়া সাধারণ সুদের থেকে অতিরিক্ত 0.80 শতাংশ হারে সুদ পাওয়া যায়। তবে বর্তমানে SBI ফিক্সড ডিপোজিটের উপর 5.40 শতাংশ হারে সুদ পাওয়া যায়।

পাঁচ বছর কিংবা এর বেশি সময়ের জন্যে করতে হবে FD
এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, 'SBI Wecare Deposit' এই ডিপোজিট স্কিম ৩১ মার্চ ২০২২ বছর পর্যন্ত বাড়িয়ে দেওয় হয়েছে। রিটেল টর্ম ডিপোজিট স্কিমে বয়স্ক নাগরিকদের জন্যে একটি স্পেশাল SBI Wecare Deposit স্কিম শুরু করা হয়েছে। যাতে দেশের বয়স্ক নাগরিকরা তাঁদের রিটেল TD এর উপর পাঁচ বছর কিংবা পাঁচ বছরের বেশি সময়সীমার মধ্যে 30 bps অতিরিক্ত প্রিমিয়াম দিতে দেওয়া হবে।

সাধারণ মানুষের জন্যে কত টাকা সুদের হার
সাধারণ মানুষের জন্যে ৭ থেকে ১০ বছরের মধ্যে যদি ফিক্সড ডিপোজিটে (FD) করা হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2.9 শতাংশ থেকে শুরু করে 5.4 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। তবে এক্ষেত্রে বয়স্ক মানুষদের জমানো টাকার উপর একটু বেশী সুদ দেওয়া হয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত চার জানুয়ারি ২০২১ সালে ফিক্সড ডিপোজিটে (FD) এর উপর সুদের হারে বেশ কিছু পরিবর্তন করা হয়।

মোট কত টাকা সুদ পাওয়া যায়
পাঁচ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজ়িটে ৫.৪ শতাংশ হারে সুদ পান সাধারণ গ্রাহকরা। আর সেখানে প্রবীণ নাগরিকদের SBI Wecare Deposit এর মাধ্যমে ওই একই সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২০ শতাংশ। ৬০ বছর বা তার বেশি বয়সি যে কেউ এই ফিক্সড ডিপোজ়িট খুলতে পারবেন। তবে স্থায়ী আমানতের সময়সীমা কমপক্ষে ৫ বছর হতেই হবে। তবে পাঁচ বছরের বেশী সময়ের জন্যে যদি কেউ মোটা অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন তাহলে 6.20 শতাংশ হারেও সুদ দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/












Click it and Unblock the Notifications