২০০০ টাকার নোট কীভাবে বদলাবেন? শর্ত জানাল State Bank Of India
State Bank Of Indiaঃ বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। এই ঘোষণা সামনে আসার পরই সাধারণ মানুষ উদ্বিদ্ন হয়ে পড়েছেন। কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি কোথায় কীভাবে বদলাবেন, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।
ব্যাঙ্কগুলিতে যে নোট বদল হবে, তা আগেই জানানো হয়েছে। এবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল নোট বদলের পদ্ধতি। রবিবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, একসঙ্গে ২০ হাজার টাকার নোট বদল করার জন্য গ্রাহকদের তেমন কোনও নিয়ম নেই।

২০ হাজার টাকা বদলের সময় কোনও পরিচয়পত্র দেখাতে হবে না, কোনও ফর্মও ফিল আপ করতে হবে না। কোনও রিকুইজিশন ফর্মও ফিল আপ করতে হবে না। ব্যাঙ্কের সব শাখাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নোট বদলের ক্ষেত্রে গ্রাহকদের কোনও রকম অসুবিধা না হয়।
সাধারণ মানুষকে সবরকম সহযোগিতা করার বার্তা দেওয়া হয়েছে। আরবিআই-এর তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সীমা ধার্য করে দেওয়া হয়নি। একবারে ২০০০ টাকার ১০ টি নোট বদল করা যাবে বলে জানানো হয়েছে ওই বার্তায়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ২০০০ টাকার নোট নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুধু তাই নয়, আগে ছাপানো নোট নিয়েও রিজার্ভ ব্যাঙ্ক তাদের নেওয়া সিদ্ধান্ত জানায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ৩০ সেপ্টেম্বকর পর্যন্ত চলবে ২০০০ টাকার নোটা।
তার মধ্যে পুরনো ২০০০ টাকার নোটা ব্যাঙ্কে গিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আর এহেন ঘোষণার পর থেকেই নানা জল্পনা তৈরি হয়। বিভ্রান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ। আর এর মধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এহেন ঘোষণা কিছুটা হলেও মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
SBI clarifies that the facility of exchange of Rs 2000 denomination bank notes upto a limit of Rs 20,000 at a time will be allowed without obtaining any requisition slip pic.twitter.com/TP6t2n9oeJ
— ANI (@ANI) May 21, 2023
বলে রাখা প্রয়োজন, বেশ কয়েকদিন ধরেই ২০০০ টাকার নোট নিয়ে একটা জল্পনা ছিল। ব্যাঙ্ক কিংবা এটিএম মেশিন থেকে দেওয়াও কার্যত বন্ধই হয়ে গিয়েছিল এই নোট। তবে ২০০০ টাকার বদলে ছোট নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসতে পারে বলে শোনা যাচ্ছে। এমনকি হাজার টাকা ফের আসতে পারে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications